News Flash

  • Home
  • Uncategorized
  • গোধরা পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকে মুক্তি দিল আদালত
Image

গোধরা পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকে মুক্তি দিল আদালত

court-hammerআমেদাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গোধরা পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকেই মুক্তি দিল আদালত| উপযুক্ত প্রমাণের অভাবেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে কলোল কোর্ট সূত্রে জানা গিয়েছে|

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাটের গান্ধীনগরের কলোল তালুকার পলিয়াদ গ্রামে মুসলমান ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে| সংখ্যালঘু ওই মানুষদের ঘড়বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল ওই ২৮ জনের বিরুদ্ধে| এমন হিংসাত্মক ঘটানোর পাশাপাশি একটি ধর্মস্থানেও হামলা চালানোর অভিযোগ ওঠে ২৫০ জনের বিরুদ্ধে| পরবর্তীকালে এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ| কিন্তু গত ৩১ জানুয়ারি কলোলের অতিরিক্ত জেলা বিচারপতি বি ডি পটেল তাঁর রায়ে বলেন, সাক্ষীরা আদালতে বলেছেন, হিংসার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারছেন না| প্রমাণের অভাবেই অভিযুক্তদের রেহাই দেওয়া হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top