News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহের জেরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আকাঙ্খাকে, জেরায় স্বীকার করল উদয়ন
Image

সন্দেহের জেরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আকাঙ্খাকে, জেরায় স্বীকার করল উদয়ন

muder photoভোপাল, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রেমিকা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত| এই সন্দেহের বেশই আকাঙ্খাকে শ্বাসরোধ করে খুন করে ট্রাঙ্কে পুরে সিমেন্ট দিয়ে কংক্রিটের বেদি বানিয়ে দিল উন্মাদ প্রেমিক| প্রায় পাঁচ ফুট লম্বা সেই ট্রাঙ্ক| ব্যবহার করা হয়েছে প্রায় দশ বস্তা সিমেন্ট| বাঁকুড়ার মেয়ে আকাঙ্খা শর্মার খুনে প্রধান অভিযুক্ত উদয়ন দাসকে গ্রেফতারের পর জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিশ| উদয়নকে জেরা করে জানা গেছে, আকাঙ্খা ছাড়াও আরও বেশ কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর| তাদেরকে সে নিজের ঘরেও নিয়ে আসত | মাঝেমধ্যেই এই নিয়েই আকাঙ্খার সঙ্গে ঝামেলা হয় উদয়নের |
অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী পরিবারেরই ছেলে বলে জানতে পেরেছে পুলিশ | কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসার বলেই নিজেকে সবসময় দাবি করত উদয়ন | এমনকী, টাকা নিয়েও ঝামেলা হয় উদয় ও আকাঙ্খার মধ্যে | বরাবরই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত উদয়ন | বিলাসবহুল গাড়িতে চড়েও ঘুরে বেড়াতে দেখা যেত তাকে | তবে উদয়নের আচরণ স্বাভাবিক নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা | তার ঘরে বিভিন্ন দেশের পতাকাও পাওয়া গেয়েছে | সোশ্যাল মিডিয়ায় ভিডিও চ্যাট বা চ্যাটিংয়ের সময় উদয়ন তার বান্ধবীদের জানাত, যে সে বিদেশ থেকে অনলাইন | এছাড়া গাড়িতে ঘোরার সময় পাশের সিটে একটা টেডি বিয়ারকে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখত সে| উদয়নের যেমন একাধিক নারীসঙ্গ ছিল, তেমনি আকাঙ্খাও এর মধ্যে অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানতে পেরেছিল উদয়ন | এর জেরেই দুজনের মধ্যে বচসা হয়| বিশাল নামে স্থানীয় এক যুবকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন আকাঙ্খা বলেই পুলিশকে জেরায় জানিয়েছে উদয়ন |
বচসার পর শ্বাসরোধ করেই আকাঙ্খাকে খুন করে উদয়ন| এরপর বান্ধবীর দেহ চৌবাচ্চায় রেখে সিমেন্ট দিয়ে ঢালাই করে| পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে উদয়ন দাস| ২০১৫-এ বাঁকুড়ার আকাঙ্খা শর্মার সঙ্গে ফেসৱুকে আলাপ হয় ভোপালের উদয়ন দাসের| আমেরিকায় চাকরি পাওয়ার নাম করে গত বছর জুন মাসে বাড়ি ছাড়েন আকাঙ্খা| ভোপালে গিয়ে উদয়ন দাসের সঙ্গে লিভ ইন শুরু করেন| গত বছর ডিসেম্বরে হঠাত্ই বাড়ির সঙ্গে আকাঙ্খার ফোনে যোগাযোগ বন্ধ হয়| তবে ফেসৱুকে নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন আকাঙ্খা| এমনকী পুরনো ছবি, ফের ফেসৱুকে পোস্টও করেন তিনি| আকাঙ্খার আ্যাকাউন্ট থেকে বেশ কয়েকবার টাকাও তোলা হয়| এতেই সন্দেহ হয় তাঁর পরিবারের| বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা| শেষবার ভোপালের সাকেতনগরে আকাঙ্খার মোবাইল টাওয়ার ট্র‌্যাক করে পুলিশ| বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ দল ভোপাল যায়| মোবাইল ও ফেসৱুকের সূত্রে উদয়ন দাসের খোঁজ পায় পুলিশ| তাকে জেরা করেই আকাঙ্খার হদিশ মেলে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top