News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে জঙ্গি হামলা, জখম এক সেনা জওয়ান
Image

মণিপুরে জঙ্গি হামলা, জখম এক সেনা জওয়ান

manipurইম্ফল, ২ ফেব্রুয়ারি (হি.স.): মণিপুরের বিষ্ণুপুর জেলায় জঙ্গি হামলায় জখম হলেন এক জন সেনা জওয়ান| জখম সেনা জওয়ানের নাম হল মহম্মদ আরশাদ| তড়িঘড়ি তাঁকে লেইমাখ্যং-এর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত স্থিতিশীল রয়েছেন ওই সেনা জওয়ান|
বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৱুধবার ১৫০ জাতীয় সড়ক বরাবর নাচও লামখায়ই এলাকায় টহল দিচ্ছিলেন জেকে লাইট ইনফ্যান্ট্রি দলের জওয়ানরা| ঠিক তখনই জওয়ানদের লক্ষ্য করে গাড়ি থেকে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে সন্দেহভাজন জঙ্গিরা| কালবিলম্ব না করে গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা| যদিও, জঙ্গিরা পালিয়ে যায়| পুলিশ আধিকারিক জানিয়েছেন, হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে জখম হয়েছে সেনা জওয়ান মহম্মদ আরশাদ| তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় বিষ্ণপুুর থানায় একটি মামলা রুজু করেছে পুলিশ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top