News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত দুবছরে সব থেকে খারাপ পারফরম্যান্স, ভারতে সবটি সিরজ হেরে প্রতিক্রিয়া মরগ্যানের
Image

বিগত দুবছরে সব থেকে খারাপ পারফরম্যান্স, ভারতে সবটি সিরজ হেরে প্রতিক্রিয়া মরগ্যানের

Ean Morganবেঙ্গালুরু, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত সফরে টেস্ট ও একদিনের সিরিজের পর টি-২০ সিরিজেও হার হয়েছে ইংল্যান্ডের | ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারত ৭৫ রানে জয়লাভ করেছে| যা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মরগ্যান বললেন, বিগত দুবছরের মধ্যে এটাই সব থেকে খারাপ পারফরম্যান্স| নিজেদের ব্যাটিং পারফরম্যান্স সম্পর্কে মরগ্যান বলেন, জলদি জো রুট এবং তিনি আউট হয়ে যাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে|
গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মরগ্যান বললেন, আমরা দুজনেই উইকেটে সেট হয়ে গিয়েছিলাম| কিন্তু, আউট হতেই সব শেষ হয়ে গেল| বিগত দুবছরে সম্ভবত এটাই আমাদের সবথেকে খারাপ ব্যাটিং পারফরম্যান্স| তবে এটা নিয়ে খুব বেশি আমরা ভাবছি না| পাশাপাশি তিনি ভারতের নবাগত বোলার যুবেন্দ্র চাহলের ভূয়সী প্রশংসা করেন| তিনি বলেন, চাহল আজ অসম্ভব ভালো বোলিং করেছে| ওর বোলিংয়ের উপর ভর করেই ভারত জয়লাভ করেছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top