নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : দশকের পর দশক ধরে কর ফাঁকি ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে| আমরা কর না দেওয়া সমাজের অংশ হয়ে উঠেছি| যখন এত বেশি কর ফাঁকি ঘটে তখন সত্ ও করদাতা মানুষদের ওপর চাপ পড়েই যায়| ৱুধবার ২০১৭-১৮ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে মজা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে| মানুষের অবস্থা সচ্ছল হচ্ছে| তৱু কর বাড়ছে না| তবে নোট বাতিলের পরে কর দেওয়ার প্রবণতা বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী|
তাঁর কথায় ২০১৫১৬ সালে ৩.৭ কোটি লোক আয়কর ফাইল জমা দিয়েছিলেন| এর মধ্যে ৯৯ লক্ষ মানুষ করের আওতার বাইরে ছিলেন| ১.৯৫ কোটি মানুষ তাঁদের আয় আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ দেখিয়েছিলেন| ৫২ লক্ষ মানুষ ৫ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয় দেখিয়েছিলেন| কেবল ২৪ লক্ষ মানু্ষ কৱুল করেছিলেন, তাঁদের আয় ১০ লক্ষের বেশি| ৭৬ লক্ষ মানুষ যাঁরা তাঁদের আয় ৫ লক্ষের বেশি দেখিয়েছেন তাঁরা বেতনভোগী| ২.৮৫ লক্ষ কোম্পানি তাঁদের মুনাফা এক কোটির কম দেখিয়েছেন| ১ থেকে ১০ কোটি মুনাফা দেখিয়েছে ২৮ হাজার ৬৬৭টি কোম্পানি| কেবল ৭ হাজার ৭৮১ কোম্পানি তাদের আয় ১০ কোটির বেশি বলে জানিয়েছে| নোট বাতিলের পরে যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে তা মেনে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী| বলেছেন ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর দিনে গড়ে ৫.০৩ লক্ষ টাকা হিসাবে কর জমা পড়েছে|


















