News Flash

  • Home
  • Uncategorized
  • কর ফাঁকি ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে, কর সংক্রান্ত পরিসংখ্যান পেশ করে বললেন জেটলি
Image

কর ফাঁকি ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে, কর সংক্রান্ত পরিসংখ্যান পেশ করে বললেন জেটলি

tds-taxনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : দশকের পর দশক ধরে কর ফাঁকি ভারতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে| আমরা কর না দেওয়া সমাজের অংশ হয়ে উঠেছি| যখন এত বেশি কর ফাঁকি ঘটে তখন সত্ ও করদাতা মানুষদের ওপর চাপ পড়েই যায়| ৱুধবার ২০১৭-১৮ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে মজা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে| মানুষের অবস্থা সচ্ছল হচ্ছে| তৱু কর বাড়ছে না| তবে নোট বাতিলের পরে কর দেওয়ার প্রবণতা বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী|
তাঁর কথায় ২০১৫১৬ সালে ৩.৭ কোটি লোক আয়কর ফাইল জমা দিয়েছিলেন| এর মধ্যে ৯৯ লক্ষ মানুষ করের আওতার বাইরে ছিলেন| ১.৯৫ কোটি মানুষ তাঁদের আয় আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ দেখিয়েছিলেন| ৫২ লক্ষ মানুষ ৫ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয় দেখিয়েছিলেন| কেবল ২৪ লক্ষ মানু্ষ কৱুল করেছিলেন, তাঁদের আয় ১০ লক্ষের বেশি| ৭৬ লক্ষ মানুষ যাঁরা তাঁদের আয় ৫ লক্ষের বেশি দেখিয়েছেন তাঁরা বেতনভোগী| ২.৮৫ লক্ষ কোম্পানি তাঁদের মুনাফা এক কোটির কম দেখিয়েছেন| ১ থেকে ১০ কোটি মুনাফা দেখিয়েছে ২৮ হাজার ৬৬৭টি কোম্পানি| কেবল ৭ হাজার ৭৮১ কোম্পানি তাদের আয় ১০ কোটির বেশি বলে জানিয়েছে| নোট বাতিলের পরে যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে তা মেনে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী| বলেছেন ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর দিনে গড়ে ৫.০৩ লক্ষ টাকা হিসাবে কর জমা পড়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top