News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়েও রোজভ্যালির বহুতল ভবন রাজ্য সরকারের কব্জায়
Image

খোয়াইয়েও রোজভ্যালির বহুতল ভবন রাজ্য সরকারের কব্জায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ জানুয়ারি৷৷ রোজভ্যালির বিরুদ্ধে এবার আটঘাট বেঁধে নামল ত্রিপুরা সরকার৷ সারা রাজ্যের

খোয়াইয়ে রোজভ্যালির বহুতল ভবন রাজ্য সরকার নিয়ন্ত্রণে নেয় মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ে রোজভ্যালির বহুতল ভবন রাজ্য সরকার নিয়ন্ত্রণে নেয় মঙ্গলবার৷ ছবি নিজস্ব৷

সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও রোজভ্যালি অফিস ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়৷ খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’র উপস্থিতিতে মঙ্গলবার সকালে অফিসটিলা রোডস্থিত রোজভ্যালির বহুতল বাড়িতে দখল নেওয়া হয়৷ এটিই মূলত রোজভ্যালির খোয়াই জেলার হেড অফিস ছিল৷ মঙ্গলবার রোজভ্যালির বহু কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল মহকুমা প্রশাসন৷ কিন্তু এক সময় রোজভ্যালির খোয়াই অফিসটি ছিল জীপ স্ট্যান্ড সংলগ্ণ৷ সেখান থেকে অফিসটিলাস্থিত বহুতল ভবনে অফিসটি স্থানান্তরিত হয়৷ আর সেই ফাঁকেই রোজভ্যালির খোয়াই শাখার সমস্ত গুরুত্বপূর্ণ নথি সম্বলিত কম্পিউটারগুলি গায়েব হয়ে যায়৷ আজকের অভিযানে একটি কম্পিউটারও অফিসে পাওয়া যায়নি৷
সারা রাজ্যের সাথে খোয়াইয়ের লক্ষ লক্ষ আমানতকারীর কষ্টার্জিত টাকা রোজভ্যালির কাছে রয়েছে৷ কিন্তু সে টাকা ফেরত পাবার বিষয়ে ধোঁয়াশা কবে কাটবে বা আদৌ কাটবে কিনা তাতে বড়সর প্রশ্ণচিহ্ণ রয়ে গেছে৷ এর মধ্যে আমানতকারীদের পাওনা টাকার তথ্য সম্বলিত কম্পিউটারগুলি গায়েব হবার পর ধোঁয়াশা যেন আরো বেড়ে গেল৷ এমনটাই অভিমত জনগণের৷ তাছাড়া এভাবে অফিস স্থানান্তর এবং পরবর্তী সময় সরকারিভাবে নথিপত্র রোজভ্যালির পুরনো অফিস থেকে নতুন এই অর্ধনির্মিত ভবনে স্থানান্তরের সময় কম্পিউটারগুলি কিভাবে গায়েব হয়ে গেল তা নিয়েও প্রশ্ণ উঠছে জনমনে৷ এদিকে, মঙ্গলবার রোজভ্যালির অফিস দখলের সময় গিয়ে দেখা গেল অফিসের ভেতর বহু এসি মেশিন এবং বহু মূল্যবান নথি বিনষ্ট হচ্ছে৷ বহু আসবাবও রয়েছে৷ তবে খোয়াই মহকুমা শাসক প্রসূন দে জানান, বেশ কিছু চেক বই এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে৷ মঙ্গলবার সকালে মহকুমা শাসক প্রসূন দে’র উপস্থিতিতে খোয়াই থানার পুলিশের যৌথ অভিযানে রোজভ্যালির অর্ধনির্মিত এই বহুতল ভবনটি দখল নেয় মহকুমা প্রশাসন৷ খোয়াই জেলায় ছোট বড় চিটফান্ড প্রায় ২০টি কোম্পানি গরিব শ্রমিক মেহনতি মানুষের কাছ থেকে টাকা তোলে এবং খোয়াই জেলায় প্রায় ১২টি চিটফান্ড কোম্পানির নিজস্ব স্থাবর অস্থাবর সম্পত্তি রয়ে গেছে৷ যা নামে বেনামে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র৷ অথচ এসব চিটফান্ডগুলির ক্ষেত্রে প্রশাসনের কোন উদ্যোগ নেই৷ উল্লেখ্য, রোজভ্যালি পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ত্রিপুরা থেকে ৬০ হাজার কোটি টাকা আমানত হিসেবে তুলেছে৷ এর মধ্যে মাত্র ১২ শতাংশ টাকা ফেরত পেয়েছেন আমানতকারীরা৷ বাকি টাকার কি হয়েছে তা এখন সিবিআই তদন্তে প্রকাশ্যে আসতে পারে বলে মনে করছেন জনসাধারণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top