News Flash

  • Home
  • Uncategorized
  • একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর
Image

একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর

MGNREGA_Logo_smallনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): `ঐতিহাসিক’ বাজেটে একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার| একইসঙ্গে গ্রামীণ উন্নয়নেও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র| বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাজেট বক্তৃতায় একশো দিনের কাজে বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি করার প্রস্তাব দিয়েছেন জেটলি| প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে একশো দিনের কাছে বরাদ্দ ছিল ৩৮,৫০০ কোটি টাকা|

বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে| দারিদ্রসীমার উপরে আনা হবে ১ কোটি পরিবারকে| দেড় লক্ষ হেলথ সাব স্টেশন গড়া হবে গ্রামীণ এলাকায়| ১ কোটি কাচা বাড়ি পাকা করা হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top