News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে পূর্বোত্তরের রাজ্যগুলিকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন রাষ্ট্রপতি
Image

সংসদে পূর্বোত্তরের রাজ্যগুলিকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন রাষ্ট্রপতি

North East India৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৩১ জানুয়ারি৷৷ রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হবার আগে সংসদে অন্তিম বারের মতো ভাষণ দিলেন৷ তাঁর ভাষণে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগের উন্নয়নের বিষয়গুলি গুরুত্ব পেয়েছে৷ তিনি পূর্বোত্তরের রাজ্যগুলিকে ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে বর্ণনা দিয়েছে৷
নরেন্দ্র মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ যৌথ অধিবেশনের রাষ্ট্রপতি এইদন বলেছেন, গরিব, পীড়িত, দলিত ও বঞ্চিতদের জন্য প্রচুর কাজ করেছে এই সরকার৷ একইসঙ্গে ২০১৭-১৮ বাজেট অধিবেশনে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাষ্ট্রপতি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক অধিবেশন৷ এই প্রথমবার সাধারণ বাজেটের দিনেই রেল বাজেট পেশ হবে৷’
লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মোদি সরকারের সাফল্যের দিকগুলিই মূলত তুলে ধরেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ গরিব মানুষদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতির কথায়, ১৩ কোটি গরিব মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ কৃষকদের উন্নয়নের জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ করেছে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় ২ লক্ষ কোটি মানুষকে ৫৬ কোটি ঋণ পাইয়ে দেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে মহিলাদের সশক্তিকরণের বিষয়টিও৷ নারীশক্তি জাগরণের কথা বলতে গিয়ে তিনি পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারের নাম উল্লেখ করেছেন৷
যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বাণে ১২০ কোটি মানুষ স্বেচ্ছায় ভর্তুকিযুক্ত এলজিপি ত্যাগ করেছেন৷ রাষ্ট্রপতির বত্তৃণতায় উঠে এসেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রভৃতি বিষয়গুলিও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top