News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগর ও মঠচৌমুহনীতে চুরি, এক চোরকে গণধোলাই
Image

রামনগর ও মঠচৌমুহনীতে চুরি, এক চোরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ নির্জনতার সুযোগে বাড়ির গেইট ভেঙ্গে ঘরে ঢুকে মূল্যবান জিনিষপত্র নিয়ে

মঙ্গলবার আগরতলায় এক চোরকে আটক করেন পুলিশ৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আগরতলায় এক চোরকে আটক করেন পুলিশ৷ নিজস্ব ছবি৷

পালিয়ে যায় চোরের দল৷ ঘটনাকে কেন্দ্র করে রামনগর রোড নং তিনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ চুরির মামলা রুজু করলেও চোরর সন্ধান পায়নি৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, রামনগর তিন নং রোডের ঊষাবালা রায়ের বাড়িতে সোমবার রাতে কোন এক সময় চোরেরা হাত সাফাই করেছে৷ বিষয়টি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে৷ স্থানীয় জনগণ গেইটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে আঁচ করেন৷ পরে বিষয়টি জানাজানি হয়৷ সূত্র মারফত জানা গিয়েছে ঊষাবালা রায় রামনগর দশ নং রোডে তাঁর মেয়ে সীমা রায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন চার-পাঁচ দিন আগে৷ সেখানেই তিনি অবস্থান করছিলেন৷ এদিন সকালে চুরির ঘটনার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন৷ দেখতে পান ঘরের শোকেস সহ আলমাড়ির তালা ভাঙ্গা৷ মূল্যবান সামগ্রী ও কিছু টাকা চোরেরা নিয়ে গিয়েছে৷ এই ব্যাপারে রামনগর ফাঁড়ির পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাবতীয় তথ্য অনুসন্ধান করে নিয়ে গিয়েছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোরের কোন হদিশ পায়নি৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রসঙ্গত, রামনগর এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটে চলেছে৷ অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে এপাড়ে এসে কিছু যুবক সন্দেহজনক ভাবে৷ আশঙ্কা করা হচ্ছে ওপাড়ের ঐ সন্দিগ্দ যুবকরাই চুরির ঘটনা সংঘটিত করছে৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের মঠচৌমুহনী এক নং রোড এলাকায় এক ডাক্তারের বাড়িতে হাত সাফাই করতে গিয়ে ধরা পড়ল কুখ্যাত চোর৷ তার নাম চন্দন দেবনাথ৷ বাড়ি আড়ালিয়ার ঘোষপাড়া এলাকায়৷ জানা গিয়েছে, চন্দন বিভিন্ন চুরির ঘটনার সাথে যুক্ত৷ বেশ কয়েকটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে৷ মঙ্গলবার সকালে মঠচৌমুহনী এলাকায় ডাঃ শর্বানী গোস্বামী ভৌমিকের বাড়িতে যায় চন্দন৷ ঘরের ভেতরে ঢুকে হাত সাফাই করছিল সে৷ একটি দামি মোবইল সেট হাতিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় গৃহস্বামী নিতেশ ভৌমিক চন্দনকে দেখে ফেলেন এবং আটক করে চিৎকার দেন৷ সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ছুটে গিয়ে চন্দন দেবনাথকে গণধোলাই দেয়৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় ক্ষুব্ধ জনতার হাত থেকে চন্দনকে উদ্ধার করে নিয়ে আসে৷ তার বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলা হয় আইপিসির ৪৪৮, ৩৮০, ৪৪১ ধারা অনুযায়ী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top