News Flash

  • Home
  • Uncategorized
  • দু’হাজার টাকার বেশি অনুদান নিতে পারবে না কোনও রাজনৈতিক দল, ঘোষণা বাজেটে
Image

দু’হাজার টাকার বেশি অনুদান নিতে পারবে না কোনও রাজনৈতিক দল, ঘোষণা বাজেটে

2000-currencyনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : রাজনৈতিক দলের কোষাগারে কালো টাকা রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার| বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে ঘোষণা করেন নগদে দু’হাজার টাকার বেশি অনুদান নিতে পারবে না কোনও রাজনৈতিক দল| কালো টাকা উদ্ধারে জন্য গত বছরের ৮ নভেম্বর পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার| এবারের বাজেটে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর রোজগারে কালো টাকার প্রবেশ আটকাতে উদ্যোগী হল| বাজেট ২০১৭-১৮ পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক দলকে নগদে অনুদান দিতে গেলে দু’হাজার টাকার বেশি দেওয়া যাবে না| এর বেশি টাকার অনুদান করতে গেলে চেক অথবা ডিজিটাল মাধ্যমে দিতে হবে| দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলির কোষাগারে কালো টাকার অনুদান যায়| রাজনৈতিক দলগুলোর লেনদেনে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার| অর্থমন্ত্রী জানান, আরবিআইয়ের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে অনুদান নিতে গেলে চেক, ডিজিটাল মাধ্যম ও ডিজিটাল কোড অর্থাত্ বন্ড ব্যবহার করতে হবে| বিশেষ করে নির্বাচনের সময় অনেক কালো টাকার অনুদান রুখতে এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top