News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য দেশে সবুজ বিপ্লব, একগুচ্ছ সিদ্ধান্ত নিল মোদী সরকার
Image

লক্ষ্য দেশে সবুজ বিপ্লব, একগুচ্ছ সিদ্ধান্ত নিল মোদী সরকার

Green Indiaনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দেশে সবুজ বিপ্লবের লক্ষ্যে কৃষিক্ষেত্রে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কেন্দ্র| বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, গ্রামোন্নয়ন এবং দারিদ্রদূরীকরণই আমাদের মূল লক্ষ্য| এরপর জেটলি বলেছেন, চলতি আর্থিক বছর খরিফ ও রবি চাষে উন্নতি দেখিয়েছে দেশ| আগামী ৫ বছরে দেশের উত্পাদন দ্বিগুণ করার উদ্যোগ নিচ্ছে মোদী সরকার| একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কৃষি উত্পাদন বাড়বে ৪.১ শতাংশ| কৃষিতে বরাদ্দ করা হচ্ছে ১০ লাখ কোটি টাকা| এছাড়াও কৃষি ঋণের পরিমাণ বাড়ানো হচ্ছে| ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা কৃষি ঋণের জন্য বরাদ্দ করা হচ্ছে|

এখানেই শেষ নয়, জেটলি আরও বলেছেন, নাবার্ডের জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে| মাইক্রো ইরিগেশন ফান্ড তৈরি করা হচ্ছে নাবার্ডের মাধ্যমে| এ জন্য বরাদ্দ করা হচ্ছে ৫ হাজার কোটি টাকা| এছাড়া ক্রেডিট সোসাইটি থেকে কৃষকরা সরাসরি ঋণ নিতে পারবেন| কৃষিবিজ্ঞান কেন্দ্রে মিনি ল্যাব তৈরি করবে কেন্দ্র|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top