News Flash

  • Home
  • Uncategorized
  • গত বছরের তুলনায় আর্থিক অগ্রগতি কমেছে, সমীক্ষা রিপোর্ট পেশ করে জানালেন জেটলি
Image

গত বছরের তুলনায় আর্থিক অগ্রগতি কমেছে, সমীক্ষা রিপোর্ট পেশ করে জানালেন জেটলি

jetleyনয়াদিল্লি, ৩১ জানুয়ারি৷৷ গত বছরের থেকে এবার আর্থিক অগ্রগতি কমেছে৷ গত বছর যেখানে আর্থিক অগ্রগতি ছিল ৭৬শতাংশ সেখানে এবার হয়েছে ৬৫ শতাংশ৷ বাজেট অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের পর আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ সমীক্ষায় চলতি অর্থবর্ষ ২০১৬-১৭ -তে ৬৫ শতাংশ আর্থিক বৃদ্ধির হারের পুর্বাভাস দেওয়া হয়েছে৷ গত অর্থবর্ষে এই হার ছিল ৭৬ শতাংশ৷ তবে ২০১৭ -১৮ তে আর্থিক বৃদ্ধির হার ঘুরে দাঁড়াবে এবং তা ৬৭৫ থেকে ৭৫ শতাংশ হতে পারে বলে উল্লেখ করে আরও বেশি সংস্কারে জোর দিয়েছেন অর্থমন্ত্রী৷ এ মাসের প্রথমে মোট অভ্যন্তরীণ উপাদনের হার ৭১ শতাংশ হবে বলে ইঙ্গিত দিয়েছিল কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (সিএসও)৷ প্রকৃত পরিসংখ্যান যে তাকেও স্পর্শ করতে পারেনি, তা সমীক্ষা থেকেই স্পষ্ট৷ সমীক্ষায় ভারতের আর্থিক অগ্রগতিকে কয়েকটি বিষয় ব্যাঘাত তৈরি করতে পারে বলে মন্তব্যে করা হয়েছে৷ সম্পত্তির অধিকারের নীতি সম্পর্কে দোদূল্যমানতা এবং জরুরি পরিষেবা প্রদান ও পুনর্বন্টনের মতো বিষয়ে সরকারি খামতি-র মতো বাধার বিষয়গুলি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে৷ সমীক্ষায় বলা হয়েছে, গত অর্থবর্ষ ২০১৫-১৬ -র তুলনায় চলতি অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ১২ শতাংশ বেড়ে হবে ৪১ শতাংশ৷ সমীক্ষা রিপোর্ট শ্রম ও কর নীতির সংস্কারের সুপারিশে করা হয়েছে৷ বস্ত্র ও চর্ম শিল্পের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় সফল হতে গেলে এই সংস্কার প্রয়োজনীয় বলে জানানো হয়েছে৷
এই নিয়ে পরপর তৃতীয় অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ও জ্বালানি তেলের দাম কম থাকার কারণে আর্থিকভাবে লাভ হয়েছে বলেও সমীক্ষায় জানানো হয়েছে৷
সমীক্ষায় বলা হয়েছে, নোট বাতিলের সাময়িক ক্ষতি হতে পারে৷ কিন্তু আগামীদিনে এর লাভ অনেক বেশি হবে৷ সেই সঙ্গে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) থেকে যে আর্থিক সুবিধা হবে তা বাস্তবে পেতে কিছুটা সময় লাগবে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষা রিপোর্টে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top