News Flash

  • Home
  • Uncategorized
  • মিছিলে যোগ না দেওয়ায় ১৮টি অটোকে লাইন আউট করল সিট্যু
Image

মিছিলে যোগ না দেওয়ায় ১৮টি অটোকে লাইন আউট করল সিট্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ ২রা সেপ্ঢেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা বন্ধের সমর্থনে ৩০ আগষ্ট cituউদয়পুরে সিট্যুর ডাকে মিছিলে অংশ না নেওয়ায় ১৮ জন অটো চালককে লাইন আউট করে দেয় সিট্যু৷ এরই প্রতিবাদে বুধবার দুপুরে অটো শ্রমিকরা উদয়পুর সেন্ট্রাল রোডে পথ অবরোধ করেন৷
সিট্যুর ডাকা মিছিলে অংশ না নেওয়ায় ১৮ জন অটো চালককে লাইন আউট করে দেয় উদয়পুরের সিট্যু নেতৃত্ব৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য, গত ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি৷ বন্ধের সমর্থনে ৩০ আগষ্ট উদয়পুরে র্যালী সংগঠিত করে সিট্যু৷ সেই র্যালীতে অংশ না নেওয়ায় ৫ সেপ্ঢেম্বর সিট্যু নেতৃত্ব উদয়পুরের ১৮টি অটোকে লাইন আউট করে দেয়৷ বিষয়টি সংশ্লিষ্ট অটো চালকদের পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়৷ প্রশাসনের তরফে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি৷ যে ১৮টি অটোকে লাইন আউট করে দেওয়া হয়েছে তারা তৃণমূল সমর্থক৷ সিট্যু নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে অটো চালকরা বুধবার দুপুরে উদয়পুরের সেন্ট্রাল রোডে পথ অবরোধ করেন৷
ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন৷ এই বিষয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top