News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে খুলতে চলেছে চার তারা বিশিষ্ট হোটেল
Image

রাজ্যে খুলতে চলেছে চার তারা বিশিষ্ট হোটেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ অবশেষে রাজ্যে চারতারা বিশিষ্ট হোটেল খুলতে যাচ্ছে৷ পিপিপি মডেলে হোটেল খোলার কথা থাকলেও তা হয়ে ওঠেনি৷  এখন শিলংয়ের হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেডের সাথে রাজ্য সরকারের চুক্তি হয়েছে৷ তাদেরকে প্রথমে ২৯ বছরের জন্য এবং এরপর ফের ২৯ বছরের জন্য লিজে জমি দেবে রাজ্য সরকার৷ পর্যটনমন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, ঐ হোটেল সংস্থা রাজ্যে চারতারা বিশিষ্ট হোটেল খোলার বরাত পেয়েছে৷ টেন্ডার মূল্য ৩ কোটি ৭২ লক্ষ টাকা যার মধ্যে ৩৬ লক্ষ টাকা ইতিমধ্যে ঐ হোটেল সংস্থা জমা দিয়েছে৷ একবছরের মধ্যে কাজ শুরু হবে বলে সংস্থাটি রাজ্য সরকারকে জানিয়েছে৷ এদিন পর্যটন মন্ত্রী জানান, পুরনো বিল্ডিং, বাউন্ডারি ওয়াল ইত্যাদি ভাঙ্গার পর অবচয় বাবদ ১৭ লক্ষ টাকা ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়েছে ঐ হোটেল সংস্থা৷ গতকাল তাদের চূড়ান্তভাবে হোটেল করার অনুমোদন দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top