News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি কলেজকে নিয়ে তিনটি কোর্সে এমবিবি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু চলতি শিক্ষাবর্ষেই
Image

তিনটি কলেজকে নিয়ে তিনটি কোর্সে এমবিবি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু চলতি শিক্ষাবর্ষেই

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আপাতত তিনটি কোর্স নিয়ে ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে৷ পূর্বের ঘোষণা থেকে সামান্য পরিবর্তিত হয়ে এখন আপাতত তিনটি কলেজ অন্তর্ভুক্ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে৷ বুধবার উচ্চ শিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং জানিয়েছেন, ইউজিসি এমবিবি, বিবিএম এবং আইন কলেজকে এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত হওয়ার অনুমোদন দিয়েছে৷ এরই সাথে তিনটি বিষয় চলতি শিক্ষাবর্ষে শুরু করার অনুমোদন মিলেছে৷ লাইব্রেরিয়ান এবং ইনফরমেশন সিস্টেম, এপ্লায়েড ম্যাথামেটিক্স এবং ইংরেজি বিষয়ে পিজি কোর্সের অনুমোদন মিলেছে৷ শ্রী সিং জানিয়েছেন, আগামী মাসের মাঝামাঝিতে এমবিবি বিশ্ববিদ্যালয় পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে৷ আসন সংখ্যা, ভর্তির প্রক্রিয়া সহ আরো বিভিন্ন বিষয় পর্ষদের বৈঠকে আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, অধ্যাপকের নিয়োগের প্রক্রিয়ার বিষয়টি রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ টিপিএসসির কাছে অধ্যাপক নির্ণয়ের জন্য বলা হয়েছে৷ রাজ্য সরকার অনুমোদন দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে শ্রী সিং জানিয়েছেন৷
এদিকে, উদয়পুর এবং পানিসাগরে আরো দুটি কলেজ খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ এবিষয়ে শ্রী সিং জানান, উদয়পুরে কলেজ থাকলেও আরো একটি কলেজের চাহিদা দেখা দিয়েছে৷ এছাড়া পানিসাগরেও আরেকটি কলেজ খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ তবে, অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা আগামী মাস তিনেকের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷
এদিকে, খুমুলুঙ পলিটেকনিকটিও চলতি শিক্ষাবর্ষে চালু হয়ে যাবে৷ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে খুমুলুঙ পলিটেকনিকে পঠনপাঠন শুরু হবে৷ প্রতিটি ব্রাঞ্চে আসন সংখ্যা ৭টি করে৷ এদিকে, টিপিএসসির মাধ্যমে অধ্যাপক নিয়োগ করা হবে৷ এক্ষেত্রে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হলে চুক্তিভিত্তিক অধ্যাপক নিয়োগ করে চলতি শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু করা হবে৷ অন্যান্য পলিটেকনিকের সাথে খুমুলুঙ পলিটেকনিকেরও ছাত্রছাত্রীদের ভর্তির কাউন্সেলিং একই সময়ে অনুষ্ঠিত হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top