News Flash

  • Home
  • Uncategorized
  • এক যুগ অতিক্রান্ত, অপহৃতকে মৃত ঘোষণা করল পঞ্চায়েত
Image

এক যুগ অতিক্রান্ত, অপহৃতকে মৃত ঘোষণা করল পঞ্চায়েত

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের দ্বারা অপহৃত হয়ে এক শ্রমিক আজও বাড়িতে ফিরে এল না৷ এমনি করে কেটে গেছে ১২ বছরের অধিক সময়৷ গোটা পরিবারের লোকজনরা এতটা বছর কাটিয়েছে হা পিত্যেসের মতো৷ এবার হিন্দু শাস্ত্র মোতাবেক ক্রিয়াকরণ করবে৷ এমন হৃদয় বিদারক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়৷ এই বিদারক ঘটনাটির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল আমাদের প্রতিনিধি৷ অপহৃতের আত্মীয় পরিজনদের সাথে কথাও বললেন এই প্রতিনিধি৷ আজও পরিবারের লোকজনদের চোখে অশ্রু পড়ছে অনবরত৷ ঘটনা ২০০১ সালে৷ ওই সময়টাতে ছিল জঙ্গিদের ছয়লাপ৷ পাহাড়ে গেলেই বারুদের গন্ধ পাওয়া যেত৷ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রয়াত নকুল নমঃর ছেলে ভজন নমঃ অন্যান্য দিনের মতো সকাল সাতটা নাগাদ লাকড়ি সংগ্রহের জন্য তার সাথীদের নিয়ে মুঙ্গিয়াকামীর জুম বাড়ি জঙ্গলে গিয়েছিল৷ ওই কঠোর পরিশ্রমের পর ভজন তার সাথীদের নিয়ে জমুবাড়ির ২নং সেতুর উপর বসে বিশ্রাম নিচ্ছিল৷ এতেই যত বিপত্তি ঘটে গেল ভজন নমঃ’র৷ জানা গেছে ২নং সেতুটির পাশের জঙ্গলে ওই সময় অবস্থান করছিল রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিরা৷ জঙ্গিরা তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও ভজন নমঃকে জঙ্গিরা ওই সময় অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ এই অপহরণের খবর চাউর হতেই ভজনের পরিবারের লোকজনরা বহু খোঁজাখঁুজি করে টানা একমাস ধরে৷ পরে অপহৃত ভজনের পরিবারের লোকজনরা তেলিয়ামুড়া থানাতে একটি নিখোঁজের ডায়েরিও করেছিল ওই সময়৷
এর মধ্যে অপহৃতের ভাই ও পরিজনরা নগদ ৩০,০০০ টাকা দিয়েছিল মুঙ্গিয়াকামী এলাকার পদ্ম দেববর্মা, বিনয় দেববর্মা এবং মনোজ দেববর্মার কাছে ভজনকে জঙ্গি কবল থেকে ছাড়িয়ে আনার জন্য৷ কিন্তু টাকা দিয়েও শেষ রক্ষা হল না৷ ভজন নমঃ আর ফিরে এল না৷ এই অপহরণের ব্যাপারটি তেলিয়ামুড়া থানার পুলিশ বহু চেষ্টা করেছিল ভজনকে উদ্ধার করার জন্য৷ সে দিক থেকেও বিফল হয় পুলিশ৷
পরে পুলিশ বাধ্য হয়ে পদ্ম, বিনয়, মনোজ দেববর্মার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে গ্রেপ্তারও করেছিল৷ বর্তমানে তারা জেলবন্দি৷ এদিকে ভজন অপহৃত হয়েছে প্রায় ১২ বছরের অধিক সময় কেটে গেছে৷ অবশেষে এলাকার পঞ্চায়েত এই বিষয়টি নিয়ে এক সভা করে৷ এই সভাতে সিদ্ধান্ত হয় ভজনের মৃত্যু হয়েছে ধরে নিয়ে তার দুই ছেলে হিন্দুশাস্ত্র অনুসারে ক্রিয়াকরণ করতে হবে৷ নতুবা পাছে সমাজ ব্যবস্থার অকুত ভয়৷
সে হিন্দুশাস্ত্র বিধি মেনে ২৭ জুন মাইগঙ্গা এলাকায় অপহৃত ভজন নমঃ’র কুশপুতুল পোড়ায় তার দুই ছেলে৷ পরিবারের লোকজনরা জানায় আগামী বৃহস্পতিবার ভজনের শ্রদ্ধানুষ্ঠান হবে নিজ বাড়িতেই৷
পরিবারের লোকজনরা জানায় সরকারি সাহায্য সহায়তা বলতে ভজনের স্ত্রী লক্ষ্মী নমঃকে একটি সরকারি চাকুরি দেওয়া হয়েছে৷ পূবের্ব ভজন নমঃ’র সংসার চলত লাকড়ি সংগ্রহের অর্থ দিয়েই৷ আজ এই অন্তিম দিনে পরিবারের আত্মীয়স্বজনরা কথা বলতে গিয়ে ডুকরে ডুকরে কেঁদে যাচ্ছিলেন৷ তবে ভজন নমঃকে কি সত্যিই মেরে ফেলেছিল? এমন প্রশ্ণ থেকেই যাচ্ছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top