নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ অবশেষে রাজ্যে চারতারা বিশিষ্ট হোটেল খুলতে যাচ্ছে৷ পিপিপি মডেলে হোটেল খোলার কথা থাকলেও তা হয়ে ওঠেনি৷ এখন শিলংয়ের হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেডের সাথে রাজ্য সরকারের চুক্তি হয়েছে৷ তাদেরকে প্রথমে ২৯ বছরের জন্য এবং এরপর ফের ২৯ বছরের জন্য লিজে জমি দেবে রাজ্য সরকার৷ পর্যটনমন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, ঐ হোটেল সংস্থা রাজ্যে চারতারা বিশিষ্ট হোটেল খোলার বরাত পেয়েছে৷ টেন্ডার মূল্য ৩ কোটি ৭২ লক্ষ টাকা যার মধ্যে ৩৬ লক্ষ টাকা ইতিমধ্যে ঐ হোটেল সংস্থা জমা দিয়েছে৷ একবছরের মধ্যে কাজ শুরু হবে বলে সংস্থাটি রাজ্য সরকারকে জানিয়েছে৷ এদিন পর্যটন মন্ত্রী জানান, পুরনো বিল্ডিং, বাউন্ডারি ওয়াল ইত্যাদি ভাঙ্গার পর অবচয় বাবদ ১৭ লক্ষ টাকা ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়েছে ঐ হোটেল সংস্থা৷ গতকাল তাদের চূড়ান্তভাবে হোটেল করার অনুমোদন দেওয়া হয়েছে৷
রাজ্যে খুলতে চলেছে চার তারা বিশিষ্ট হোটেল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















