News Flash

  • Home
  • Uncategorized
  • ক্লিনচিট পেলেও, মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিন পেলেন না সাধ্বী প্রজ্ঞা
Image

ক্লিনচিট পেলেও, মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিন পেলেন না সাধ্বী প্রজ্ঞা

Sadhvi Pragyaমুম্বই, ২৮ জুন (হি.স.) : ক্লিনচিট পেলেও, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে জামিন দিল না মুম্বইয়ের বিশেষ আদালত| জানিয়ে দিল, মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত সাধ্বীর বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টএর আওতায় আনা চার্জ বহাল থাকবে | প্রমাণের অভাবে গত মাসেই মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞা এবং আরও সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ খারিজ করেছিল এন আই এ| তার পরেই আদালতে জামিনের আবেদন করেন সাধ্বী| সেই জামিনের বিরোধিতা করে আবেদন করে নিসার আহমেদ সৈয়দ বিলাল| ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে তিনি আহত হয়েছিলেন| সেই শুনানিতেই এদিন এন আই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত|
উল্লেখ্য, উপযুক্ত প্রমাণ নেই বলে জানিয়ে গত মাসেই ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় যাবতীয় অভিযোগ থেকে রেহাই দিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)| গত ১৩ মে এনআইএ তাদের চার্জশিটে জানায়, প্রজ্ঞা ও মালেগাঁও বিস্ফোরণ মামলায় বাকি ৫ অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে তারা| তাঁদের বিরুদ্ধে প্রয়োগ হওয়া মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইনের কঠোর ধারাগুলিও তুলে নেওয়া হচ্ছে| এমনকী এক অভিযুক্তকে ফাঁসাতে জোর করে তাঁর কাছে বিস্ফোরক রেখে দিয়েছিল মহারাষ্ট্র সন্ত্রাসবাদ দমন স্কোয়াড (এটিএস), এমন অভিযোগও তোলে এনআইএ|
এই অবস্থায় গত ৩০ মে প্রজ্ঞা জামিনের আবেদন করেন| এনআইএ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ আনেনি, তাছাড়া তিনি অসুস্থ, শরীর ভেঙে পড়ছে, এহেন সওয়াল করা হয় তাঁর তরফে|
তবে এনআইএ প্রজ্ঞাকে রেহাই দিলেও বিস্ফোরণে নিহতদের আত্মীয়, পরিজনেরা বেঁকে বসেন| তাঁদের দাবি, দক্ষিণপন্থী হিন্দু গোষ্ঠীর নেত্রীর বিচারের জন্য যথেষ্ট নথিপ্রমাণ জোগাড় করেছে এটিএস| বিস্ফোরণ জখম হওয়া জনৈক নিসার আহমেদ সঈদ বিলাল প্রজ্ঞার জামিনের বিরোধিতা করে আবেদন পেশ করেন| তাঁদের দাবি, আদালত সব তথ্যপ্রমাণ বিচার করে সিদ্ধান্ত নিক| এই মামলায় মকোকার ধারায় অভিযোগ আনা উচিত| এদিন ইন ক্যামেরা শুনানিতে তাঁর জামিনের আর্জি বাতিল করে দেন বিশেষ বিচারক এস ডি তেকালে| সেই সঙ্গে এন আই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top