News Flash

  • Home
  • Uncategorized
  • উড়ানে বিলম্ব, এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখা চাইলেন ক্ষুব্ধ বেঙ্কাইয়া নাইডু
Image

উড়ানে বিলম্ব, এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখা চাইলেন ক্ষুব্ধ বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু | বিমান উড়ানে

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

বিলম্ব হওয়ার কারণে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী যোগ দিতে না পারার জন্য মঙ্গলবার টুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বেঙ্কাইয়া নাইডু| এই ঘটনায় এয়ায় ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছেন নাইডু|
এই ঘটনায় হতাশা গোপন রাখেননি তিনি| টুইটার মারফত্ নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী| তিনি লিখেছেন, রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল| বিমানটির ওড়ার কথা ছিল দুপুর ১.১৫-তে| সেই মতো সাড়ে বারোটায় বিমানবন্দরে পৌঁছে যাই| কিন্তু সেখানে জানানো হয়, পাইলট এখনও আসেননি| তাই বিমান ছাড়তে দেরী হবে| পৌনে দুটো পর‌্যন্ত অপেক্ষা করি| কিন্তু ততক্ষণেও বোর্ডিং-ই শুরু হয়নি| অগত্যা বাড়ি ফিরে এলাম|
এই ঘটনায় এয়ায় ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছেন বেঙ্কাইয়া| তিনি বলেছেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা খুবই প্রয়োজনীয়| এখনকার প্রতিযোগিতার যুগে এ ধরনের গলদ একেবারেই করা উচিত নয়, এ কথা ৱুঝতে হবে এয়ার ইন্ডিয়াকে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top