News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুই নাবালিকা ধর্ষিতা, অভিযুক্তরা পলাতক
Image

পৃথক স্থানে দুই নাবালিকা ধর্ষিতা, অভিযুক্তরা পলাতক

rapelogoনিজস্ব প্রতিনিধি, আগরতলা/কৈলাসহর, ২৫ জুন৷৷ আবারো নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল দক্ষিণ জেলার বিলোনীয়ার নলুয়ার বরজ কলোনী এলাকায়৷ এ ব্যাপারে বিলোনীয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
দক্ষিণ জেলার বিলোনীয়ার নলুয়ার বরজ কলোনীতে এক নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ জানা যায়, প্রতিবেশী যুবক যুধিষ্ঠির ওরফে পানু ভট্ট নাবালিকার বাড়িতে ঢুকে৷ বাড়িতে অন্য কোন লোক ছিল না৷ নাবালিকাটির অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে ঘরে ঢুকে মুখোচাপা দিয়ে নাবালিকাকে ধর্ষণ করে৷ বিষয়টি কাউকে না জানাতে নাবালিকাকে নির্দেশ দেয় ধর্ষক৷ বিষয়টিনাবালিকার পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়৷ কিন্তু, সুবিচারের কোন আশ্বাস মিলেনি৷ শেষ পর্যন্ত এই ব্যাপারে বিলোনীয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়৷
বিলোনীয়া মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ধর্ষিতা নবালিকাকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ ধর্ষণকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে৷ ঘটনার পর থেকেই সে পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
কৈলাসহর কাপরঙ্গাবাড়ি গ্রামের এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করে নিজ বাড়িতে এক রাত্র রাখার পর কৈলাসহর থানার মহিলা পুলিশ ঐ নাবালিকা কন্যাকে অভিযোক্ত গৌরনগর গ্রামের বাসিন্দা ওয়াতির আলীর বাড়ি থেকে উদ্ধার করে৷ অভিযুক্ত ওয়াতির আলীর বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা হয়েছে৷ পুলিশ অভিযুক্তকে আটক করতে পারেনি৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পালাতক৷ খবরে প্রকাশ গত ২৩ জুন রাত্র অনুমান ২টার সময় গৌরনগর গ্রামের ওয়াতির আলী, কাপরেঙ্গা গ্রামের এক নাবালিকা কন্যাকে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে কৈলাসহর এয়ারপোটের নির্জন জায়গায়৷ সেখানে রাত্রে তার ঐ কন্যাকে ধর্ষণ করে ওয়াতির গাভির রাত্রে তার বাড়িতে নিয়ে যায়৷ মেয়েটির বাবা অনেক অনুসন্ধান করে খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযুক্তের বাড়ি থেকে গতকাল সকালে তার কন্যাকে উদ্ধার করে৷ এক সাক্ষাত কারে ঐ নাবালিকা কন্যা এই কথা বলেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ধর্ষণকারী কন্যার পারিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ খবর পাওয়া গেছে ঐ কন্যার বাবা প্রতিদিন রাত্রে গাজার নেশায় লিপ্ত থাকেন৷ সেখানে ঐ অভিযুক্ত সহ আর কয়েকজন প্রতিদিন রাত্রে ঐ কন্যার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে এক সাথে গাজা খান৷ মেয়েটির মা গৃহপরিচারিকার কাজ করে৷ যার ফলে প্রায়ই বাড়িতে থাকে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top