নয়াদিল্লি-হারারে, ১৯ জুন (হি.স.) : জিম্বাবোয়েতে ধর্ষণের ঘটনায় ভারতীয় দলের কোনও ক্রিকেটার গ্রেফতার হননি। এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক সূত্রে জানা, বিসিসিআই-এর স্পনসরকারী সংস্থার এক অফিসিয়ালের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ ওঠে। জিম্বাবোয়ের এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।জিম্বাবোয়ের এক সংবাদপত্রের খবরে ভারতীয় ক্রিকেটারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। ওই সংবাদপত্রের খবরে সফরকারী ভারতীয় দলের এক ক্রিকেটার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলে খবর ছাপা হয়। খবরে বলা হয় হোটেলের মধ্যেই এক মহিলাকে পানীয় খাওয়ানোর আমন্ত্রণ জানিয়ে তাকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়। মহিলা না কি বুঝতেই পারেননি কখন তাকে ধর্ষণ করা হয়। তার অন্তর্বাসে রক্ত দেখে তিনি না কি বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ কতটা সত্য তা নিয়ে একটু ধন্দ থাকলেও পুলিস অভিযোগের ভিত্তিতে ওই ক্রিকেটারকে গ্রেফতার করে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ভারতীয় দলের তরফ থেকে এরকম খবর অস্বীকার করা হয়েছে।
ক্রিকেটার নন, জিম্বাবোয়েতে গ্রেফতার হয়েছে বিসিসিআই স্পনসরকারী সংস্থার অফিসিয়াল : বিদেশ মন্ত্রক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















