News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষিকাকে ছাঁটাই প্রতিবাদে ক্লাস বয়কট সহকর্মীদের
Image

শিক্ষিকাকে ছাঁটাই প্রতিবাদে ক্লাস বয়কট সহকর্মীদের

SCHOOL PIC 3নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ জুন৷৷ প্রাইভেট সুকল চালাচ্ছেন সরকারী শিক্ষক৷ কদমতলা শিশু নিকেতন সুকলের পাঁচশ ছাত্রছাত্রীর ভবিষ্যতের বারোটা বাজিয়ে দিব্যি অর্থ উপার্জনের ধান্দায় নেমেছে দুই সরকারি কর্মচারী৷ বিনাকারণে এক শিক্ষিকাকে ছাঁটাই, ক্লাস বয়কট৷ সংবাদ সংগ্রহে গেলে সুকলের মালিক চম্পক নাগ সাংবাদিকদের সাথে অভদ্র আচরণ করেন৷ সরসি কুমার নামে এক সুকল শিক্ষিকাকে এই সুকল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে বের করে দেয় সুকল কর্তৃপক্ষ৷ যার দরুন সকল শিক্ষিকারা ক্লাস বয়কট করে৷ বিনা নোটিশেই সরসি কুমারকে চাকুরি চ্যুত করা হয়েছে৷ শিশু নিকেতন সুকলের শিক্ষিকারা আজ ক্লাস বয়কট করেন৷ এই স্কুলের ফাউন্ডার মেম্বার চম্পক নাগ ও দিবাকর দেব দুজনেই সকারি কর্মচারী৷ প্রশ্ণ হল সরকারি কর্মচারী  হয়ে কিভাবে একটা বেসরকারি সুকল পরিচালন করেন? এই সুকলের আরো বহু অভিযোগ আছে৷ কর্মরত শিক্ষিকাদের সাথে বাজে ব্যবহারের অভিভাবকরা বহুবার বসে মীমাংসা করেছেন৷ সাংবাদিকরা খবর পেয়ে সুকলে গেলে রেগে লাল হয়ে যান চম্পক নাগ৷ তিনি বুক ঠেকিয়ে  সাংবাদিকদের হুঁশিয়ারি দেন আমি সরকারি সাউথফুল বাড়িতে কর্মরত, তো কি হয়েছে৷ আপনারা কেন আমার সুকলে এসেছেন৷ একটা সুকলের ফাউন্ডার মেম্বার যদি সাংবাদিকদের সাথে অভদ্র আচরণ করে তাহলে সুকলে শিক্ষিকাদের কি  রকম আচরণ হয় তা বুঝা যায়৷ তবে যে শিক্ষিকাকে বের করে দেওয়া হয়েছে তার অভিযোগ আমি চার বৎসর ধরে সুকলে চাকরি করি হঠাৎ কেন আমাকে ছাঁটাই করা হল৷ স্বাভাবিকভাবেই  অভিভাবকরা ক্ষুব্ধ৷ সুকলে বিরাট গন্ডগোলের সৃষ্টি হয়৷ সংবাদ লেখা পর্যন্ত শিক্ষিকাদের ক্লাস বয়কট চলছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top