নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ দলত্যাগী ছয় বিধায়কদের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ তিনি জানিয়েছেন, বিধানসভার সচিবকে ছয় দলত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিসকুমার সাহা, দিবাচন্দ্র রাংখল, বিশ্ববন্ধু সেন, দিলীপ সরকার এবং প্রণয়জিৎ সিং রায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পিসিসি সভাপতি বীরজিৎ সিনহাকেও নোটিশ পাঠানো হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন৷
উল্লেখ্য, কংগ্রেসের ছয় বিধায়ক দল ছেড়ে মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন৷ ঐদিনই ছয় বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার স্বাক্ষরপত্র অধ্যক্ষের হাতে তুলে দেন সুদীপ রায় বর্মণ৷ এদিকে, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ এবিষয়ে অধ্যক্ষ মঙ্গলবার জানিয়েছিলেন, দলত্যাগী বিধায়ক এবং পিসিসি সভাপতিকে নোটিশ পাঠানো হবে৷ তাদের সাথে পৃথকভাবে কথা বলার পরই তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ সে মোতাবেক আজ বিধানসভার সচিবকে তিনি দলত্যাগী ছয় বিধায়ক এবং পিসিসি সভাপতিকে নোটিশ পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন৷ অধ্যক্ষ জানিয়েছেন, খুব শীঘ্রই বিধানসভার সচিব তাদের নোটিশ পাঠিয়ে দেবেন৷
ছয় বিধায়ক সহ পিসিসি সভাপতিকে নোটিশ পাঠাতে অধ্যক্ষের নির্দেশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















