News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পার্কিংয়ের অনুমতি লরিতে আগুন, অল্পেতে রক্ষা পেট্রোল পাম্প
Image

কৈলাসহরে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পার্কিংয়ের অনুমতি লরিতে আগুন, অল্পেতে রক্ষা পেট্রোল পাম্প

fire phtoনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ জুন৷৷ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পেট্রোল পাম্পে গাড়ি পার্কিংয়ের অনুমতি দেওয়া হল৷ আর সেই পার্কিং করা লরিতেই অগ্ণিকান্ড৷ অল্পেতে রক্ষা পেয়েছে পেট্রোল পাম্পটি৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কৈলাসহরে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ একই সঙ্গে প্রশাসনের ভূমিকাতেও জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷
সংবাদে প্রকাশ দীর্ঘদিন ধরেই কৈলাসহর পেট্রোল পাম্পে প্রতিদিন রাতে বেশ কিছু সংখ্যক যানবাহন পার্কিং করা অবস্থায় থাকে৷ বিশেষ করে বহিঃরাজ্য থেকে আসা লরিগুলি৷ রাত আটটা থেকে ঐসব লরিগুলি পার্কিং করা হয়৷ পেট্রোল পাম্পে কোন ধরনের যানবাহন পার্কিং করা আইনত নিষেধ৷ কিন্তু, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনীভাবে প্রতি গাড়িতে একশ টাকার বিনিময়ে পার্কিংয়ের অনুমতি দিচ্ছে৷ অন্যান্য দিনের মতো বুধবার রাতেও আসামের একটি লরি ঐ পাম্পে পার্কিং করানো হয়৷ লরিটির নম্বর এএস-০১-টিটি-১৫৪৬৷ চালক লরিটিকে পার্কিং করে অন্যত্র চলে যায়৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা গাড়িতে ধোয়া দেখতে পান জনৈক ব্যক্তি৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি পাম্প কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া হয়৷ মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ হুলুস্থুল কান্ড ঘটে যায়৷ পাম্পের কর্মীরা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু তাতে কোন ফল পাওয়া যায়নি৷ আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনটি ইঞ্জিন ব্যবহার করে৷ এই সময়ের মধ্যে গোটা পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম করে৷ সবাই জানেন পেট্রোল পাম্পে যেখানে এতো পরিমানে ধায্য জ্বালানী মজুত রয়েছে সেখানে অগ্ণিকান্ড মানেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হওয়া৷ জনবহুল এলাকাতে এই ধরনের ঘটনা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে জনমনে৷
অগ্ণিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ৷ এই ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে এই পেট্রোল পাম্পে প্রতিদিন বেআইনীভাবে যানবাহন পার্কিং করানো হয়৷ পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top