News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দেশের সফরে আমেরিকায় মোদী, বৈঠক করলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে
Image

পাঁচ দেশের সফরে আমেরিকায় মোদী, বৈঠক করলেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে

ওয়াশিংটন, ৭ (হি.স.) : পাঁচ দেশের সফরের চতুর্থ পর্যায়ে এখন আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ওয়াশিংটনে তিনি উচ্চপদস্থ মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটবার্তায় এখবর জানিয়েছেন।তিনি বলেন, হিস্ট্রি অ্যান্ড কালচারের পরে এবার কারেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার। বিভিন্ন প্রেক্ষিত ও বিষয় নিয়ে নীতিনির্ধারণকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এর আগে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও একটি অনুষ্ঠানে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ দেশের সফরে গতকালই সুইজ়ারল্যান্ড হয়ে ওয়াশিংটন পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে আরলিংটন মেমোরিয়ালে শহিদ মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। ইন্দো-মার্কিন মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশেও সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top