News Flash

  • Home
  • Uncategorized
  • উন্মুক্ত সীমান্তে বাড়ছে অপরাধ, বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পথ অবরোধ সোনামুড়ায়
Image

উন্মুক্ত সীমান্তে বাড়ছে অপরাধ, বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ জনতার পথ অবরোধ সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সোনামুড়া থানাধীন ধনপুরের মধ্য শান্তিনগর এলাকায় পর পর বেশ কয়েকটি চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করেন৷ এব্যাপারে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডিসিএম৷ তারপরই পথ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী৷
Border-fenceসোনামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো আন্তর্জাতিক সীমান্ত উন্মুক্ত রয়েছে৷ উন্মুক্ত সীমান্ত পথ নিয়ে চুরি ডাকাতি ও নানা অসামাজিক কার্যকলাপ সংগঠিত করে বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত৷ পাচার বাণিজ্য হয়ে উঠেছে রমরমা৷ অপরাধ প্রবণতারোধে প্রশাসনের ভূমিকা মোঠেই সন্তোষজনক নয়৷ ধনপুরের মধ্য শান্তিনগর এলাকায় গত একমাস ধরে গরু চুরির হিড়িক পড়েছে৷ গত এক মাসে ১০/১২ টি গরু চুরি হয়েছে৷ শনিবার সকালে এলাকার সুভাষ দেবনাথের স্ত্রী জমিতে গরু বেঁধে দিয়ে আসেন৷ এরই মধ্যে বৃষ্টিপাতও শুরু হয়৷ দুপুর নাগাদ গরু বাড়িতে নিয়ে আসার জন্য গিয়ে সুভাষবাবুর স্ত্রী দেখেন গরুগুলি নেই৷ এরপরই বিষয়টি সোনামুড়া থানার পুলিশকে জানানো হয়৷ কিন্তু পুলিশ গরুগুলির ব্যাপারে কোন খোঁজ খবর নেয়নি৷ তাতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ রবিবার ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটে৷ এলাকাবাসী সকাল ৯টা নাগাদ সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করেন৷ দুই ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ চলে৷ খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসেন সোনামুড়ার ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ৷ তিনি অবরোধকারীদের আশ্বাস করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে গরুগুলি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
পুলিশের ভূমিকা ঘিরে এলাকাবাসী ক্ষোভে ফঁুসছেন৷ পুলিশ প্রশাসনের ঘুম ভাঙ্গাতেই রবিবার সোনামুড়া বিলোনিয়া পথ অবরোধ করেন এলাকাবাসী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top