News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মনুতে কিশোরী গণধর্ষিতা লেফুঙ্গায় ধৃত দুই যুবক
Image

উদয়পুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মনুতে কিশোরী গণধর্ষিতা লেফুঙ্গায় ধৃত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, আগরতলা, ২৯ মে৷৷ গোমতী জেলার রাধাকিশোরপুর থানা এলাকায় রাজনগরের বড়টিলার চিনহরি বাড়িতে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ শেষে হত্যা করে মৃতদেহটি গলায় দড়ি বাধা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে রাবার বাগানে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাজ্যে শিশু কন্যা ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ গোমতী জেলার রাধাকিশোরপুর থানাধীন রাজনগরের বড়টিলার চিনহরি বাড়ি এলাকার এক শিশু কন্যাকে ধর্ষণ শেষে হত্যা করে মৃতদেহটি তার বাড়ির পাশে রাবার 20160529_080500 (1)বাগানে ফেলে দেওয়া হয়েছে৷ রবিবার সকাল ৬ট নাগাদ রাবার বাগানে মৃতদেহটি পাওয়া যায়৷ শিশুর গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ছিল৷তার কানের সোনার দোল খুলে নিয়ে গেছে৷ মুখ মন্ডলে রক্তের ছাপ রয়েছে৷ নিহত শিশুটির নাম কনিকা দেবনাথ৷ জানা যায়, শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়িতে আসার পর সে বইয়ের ব্যাগটি ঘরে রেখে বাগানের দিকে গিয়েছিল৷ তারপর আর ফিরে আসেনি৷ তাকে খোঁজে না পেয়ে পুকুরের জলে পড়েছে কিনা সন্দেহে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ দমকল বাহিনী পুকুরে তন্নতন্ন করে তল্লাশি চালায়৷ কিন্তু তার হদিশ মিলেনি৷ খবর পেয়ে পুলিশও ছুটে আসে৷ রবিবার সকালে বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে রাবার বাগানেই শিশুটির মৃতদেহ মিলেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ ছুটে আসেন৷ মৃতদেহ পড়ে থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার জেলা পুলিশ সুপার, এসডিপিও সহ পদস্থ আধিকারিকরা৷ সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়৷ ময়না তদন্তের পরই জানা যাবে তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে৷ সাড়ে পাঁচবছরের শিশু কন্যাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ অভিযুক্তদের খোঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷
ধলাই জেলার মনু থানা এলাকার এক কিশোরী কন্যাকে মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের ঘটনায় পলাতক দুজনকে লেফুঙ্গা থানা এলাকার রাঙুটিয়া থেকে আটক করেছে পুলিশ৷ তারা হল রোহিত চাকমা ও রাজু চাকমা৷ ২০১৬ সালের ৯ এপ্রিল ধলাই জেলার মনু এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে আটক করে গণধর্ষণ করেছিল তিন যুবক৷ অভিযুক্তদের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল৷ পুলিশ বিজয় ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল৷ অপর দুই অভিযুক্ত রোহিত চাকমা ও রাজু চাকমা আত্মগোপন করেছিল৷ লেফুঙ্গা থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ রাঙুটিয়ার রঞ্জিত পাঠশালা বিদ্যালয় সংলগ্ণ সুকুমার সাহার বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছে৷ আটক দুজনকেই মনু থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে৷ তাদের দুজনেরই বাড়ি ছৈলেংটা থানার বাগানবাড়ি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top