চণ্ডীগড়, ২৯ মে (হি.স.) : আত্মহত্যা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি হরকিরত সিং৷ রবিবার দুপুরে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে নিজেকে গুলি করেন হরকিরত সিং৷ চন্ডীগড়ে সেক্টর ফাইভের বাসভবনে এই ঘটনা ঘটে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয়েছে হরকিরতের৷ জানা গেছে অবসাদে ভূগছিলেন হরকিরত সিং৷ লুধিয়ানার কোটলি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি৷ উল্লেখ, তাঁর দাদু বিয়ন্ত সিং ছিলেন পাঞ্জাবের প্রভাবশালী কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী৷ ১৯৯৫ সালে চণ্ডীগড়ে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বিয়ন্ত সিংয়ের দেহ৷ ওই বিস্ফোরণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছিল৷
গুলি করে আত্মহত্যা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি হরকিরত সিং
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















