News Flash

  • Home
  • Uncategorized
  • আফ্রিকান নাগরিকদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী
Image

আফ্রিকান নাগরিকদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী

sushma swarajনয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : দিল্লিতে ফের আক্রান্ত আফ্রিকান নাগরিক।বৃহস্পতিবার রাতে ৬ আফ্রিকান নাগরিকের ওপর বিক্ষিপ্তভাবে হামলা চালায় দুষ্কৃতীরা। পর পর আফ্রিকান নাগরিকদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও দিল্লির উপ রাজ্যপাল নাজিব জাঙ্গ–এর সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । দোষীদের সাজা দেওয়া হবে বলে টুইটারে নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রী। দেশের যে সব জায়গায় আফ্রিকি নাগরিকদের বাস, সেখানে বিশেষ প্রচার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন।দক্ষিণ দিল্লির মেহরৌলি এলাকায় প্রায় ৩০০ আফ্রিকান নাগরিক বাস। বৃহস্পতিবার রাতে ৬ আফ্রিকাবাসীর ওপর বিক্ষিপ্তভাবে হামলা চালায় দুষ্কৃতীরা। আক্রান্তদের মধ্যে দুই পুরুষ সহ, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকার দুই মহিলাও রয়েছেন। পেশায় যাজক নাইজিরিয়ার বাসিন্দা কেনেথ ইগবিনোসা জানিয়েছেন, ওইদিন রাতে স্ত্রী ও ৪ মাসের ছেলেকে নিয়ে ফিরছিলেন তিনি। সেসময় ক্রিকেট ব্যাট ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে কিছু লোক। অপর নাইজিরিয়, ৩২ বছর বয়সী লিউসি জানিয়েছেন, বসন্তকুঞ্জ থেকে অটোরিক্সায় চড়ে চার্চে যাচ্ছিলেন তিনি। মাঝরাস্তায় অটো দাঁড় করিয়ে হঠাৎই কিছু যুবক হামলা চালায় তাঁর ওপর। শুরু হয় ব্যাট ও পাথর দিয়ে এলোপাথারি মারধর। পাথরের আঘাতে নাক ফেটে যায় তাঁর। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কি কারণে মারা হচ্ছে জিজ্ঞেস করলেও, মেলেনি উত্তর। তাঁকে ঘায়েল করে রাস্তায় দাঁড় করানো তাঁর এক বন্ধুর গাড়িতেও ভাঙচুর চালায় ওই দুষ্কৃতীরা। আক্রান্তরা অভিযোগ জানাতে অস্বীকার করলেও, এই ঘটনায় তিনটি আলাদা অভিযোগ দায়ের করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
তবে এই বিক্ষিপ্ত হামলার পিছনে বর্ণবিদ্বেষ ছিল না বলে জানিয়েছেন এলাকার পুলিশ আধিকারিক ঈশ্বর সিং। আফ্রিকার নাগরিকদের বিরুদ্ধে এটা কোনও প্রকাশ্য আন্দোলন নয় বলেও জানিয়েছেন তিনি। তবে পরপর বেশ কয়েকটি হামলায় এবার পথে নামতে চলেছে ভারতে পাঠরত আফ্রিকার ছাত্ররা। আগামি মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ মিছিল করবে তারা। গত সপ্তাহেই সামান্য বচসার জেরে দিল্লিতে খুন হয় কঙ্গোর যুবক মাসোন্দা অলিভার। তার মৃত্যুতে অসন্তোষ প্রকাশ করে আফ্রিকার বিভিন্ন দেশগুলি। যার জেরে সেখানে বসবাসকারী ভারতীয়দের ওপরও হামলা হয়। পরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রেণে আসে।
তবে তারপরও একই ঘটনার পুনরাবৃত্তিতে ঘটে হায়দরাবাদে। যেখানে সামান্য গাড়ি রাখা নিয়ে বচসার জেরে আক্রান্ত হয় ২৩ বছরের এক নিইজিরিয় যুবক। তাই স্বভাবতই উদ্বিগ্ন সরকার। এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও দিল্লির উপ রাজ্যপাল নাজিব জাঙ্গ–এর সঙ্গে কথা হয়েছে সুষমা স্বরাজের। দোষীদের সাজা দেওয়া হবে বলে টুইটারে নিশ্চিত করেছেন। দেশের যে সব জায়গায় আফ্রিকি নাগরিকদের বাস, সেখানে বিশেষ প্রচার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন। অলিভারের দেহ নিতে শিগগিরই ভারতে আসছে তার পরিবার। তাদের সব খরচ বহন করবে সরকার।-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top