News Flash

  • Home
  • Uncategorized
  • গুলি করে আত্মহত্যা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি হরকিরত সিং
Image

গুলি করে আত্মহত্যা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি হরকিরত সিং

চণ্ডীগড়, ২৯ মে (হি.স.) : আত্মহত্যা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি হরকিরত সিং৷ রবিবার দুপুরে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে নিজেকে গুলি করেন হরকিরত সিং৷ চন্ডীগড়ে সেক্টর ফাইভের বাসভবনে এই ঘটনা ঘটে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয়েছে হরকিরতের৷ জানা গেছে অবসাদে ভূগছিলেন হরকিরত সিং৷ লুধিয়ানার কোটলি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি৷ উল্লেখ, তাঁর দাদু  বিয়ন্ত সিং ছিলেন পাঞ্জাবের প্রভাবশালী কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী৷ ১৯৯৫ সালে চণ্ডীগড়ে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বিয়ন্ত সিংয়ের দেহ৷ ওই বিস্ফোরণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top