News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই নদীতে ডুবে মৃত্যু এক ব্যক্তির
Image

খোয়াই নদীতে ডুবে মৃত্যু এক ব্যক্তির

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ মে৷৷ খোয়াই নদীর জলে ডুবে মৃত্যু এক রিক্সা শ্রমিকের৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়৷ বৃহস্পতিবার দুপুর  একটা নাগাদ৷ ঘটনায় জানা যায়,  গোলাবাড়ি এলাকার শান্তি নট্ট দাসের ছেলে রিঙ্কু নট্ট দাস অন্যান্যদিনের মতো খোয়াই নদীতে বাড়ির পাশে স্নান করতে যায়৷  সেখানেই এলাকাবাসী তার দেহ জলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দৌড়ঝাঁপ শুরু করে৷ খবর দেয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনীর গাড়ি পৌঁছার আগেই এলাকাবাসী ও আত্মীয়পরিজন রিঙ্কুকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা মালবিকা দাস রিঙ্কুকে মৃত বলে ঘোষণা করে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷  আরো জানা যায়, দীর্ঘদিন ধরে তার মৃগী রোগাগ্রস্ত ছিল সে৷ আজই ময়না তদন্তের শেষে রিঙ্কুর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top