News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের দ্বিতীয় বর্ষে মন্ত্রিসভার মার্কশিটে এগিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি
Image

মোদী সরকারের দ্বিতীয় বর্ষে মন্ত্রিসভার মার্কশিটে এগিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রিসভায় ফার্স্ট বয় হলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি| আজ বৃহস্পতিবার ২৬ মে কেন্দ্রে মোদী সরকারের দ্বিতীয় বর্ষে পা দিল| এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আনন্দ সমারোহ| বর্ষপূর্তির উত্সব দেশের বিভিন্নপ্রান্তে উদযাপিত হচ্ছে| আর এই বর্ষপূর্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরা হল এনডিএ সরকারের কৃতিত্বের কাহিনী|
এক কেন্দ্রীয় সমীক্ষা অনুযায়ী, মোদী সরকারের মন্ত্রিসভায় ফার্স্ট বয় হলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি| এরপরই আছেন কেন্দ্রীয় বিদু্যত্মন্ত্রী পীযূষ গোয়েল| তৃতীয়স্থানে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর| আর কাজপাগল রেলমন্ত্রী সুরেশ প্রভু রয়েছেন চতুর্থ স্থানে| পঞ্চমে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদী| তাঁর নেতৃত্বে শিল্পপতি মহলের আস্থা অর্জন করে নিয়েছে বিজেপি| কিন্তু প্রশ্ন উঠেছে এই দুবছরে কে কত নম্বর পেয়ে উত্তীর্ণ হলেন| এক সমীক্ষায় এমনই এক তথ্য প্রকাশ্যে এসেছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top