News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাডিকেলে এবছর অভিন্ন প্রবেশিকা জয়েন্ট নয়, অর্ডিন্যান্সে স্বাক্ষর রাষ্ট্রপতির
Image

ম্যাডিকেলে এবছর অভিন্ন প্রবেশিকা জয়েন্ট নয়, অর্ডিন্যান্সে স্বাক্ষর রাষ্ট্রপতির

Healthশ্রীহরিকোটা, ২৪ মে ঃ  অবশেষে কাটল জট৷ চলতি বছর অভিন্ন জয়েন্টে বসতে হচ্ছে না পরীক্ষার্থীদের৷ মঙ্গলবার চিন রওনা দেওয়ার আগে আনা অর্ডিন্যান্সে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷  তবে চলতি বছরে রাজ্যগুলি পৃথকভাবে মেডিক্যাল জয়েন্ট নিতে পারবে৷ শুধুমাত্র বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া ও অনাবাসী ভারতীয়দেরই বসতে হবে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাতে৷ মেডিক্যাল ভর্তির ক্ষেত্রে অভিন্ন জয়েন্ট-এর নিদান দিয়েছিল সুপ্রিমকোর্ট৷ বিভিন্ন রাজ্যের আবেদন খারিজ করে, বাতিল করে দেওয়া হয়েছিল রাজ্যভিত্তিক এন্ট্রাস পরীক্ষা৷ এই রায়ে বিভিন্ন রাজ্যে বিতর্ক শুরু হয়৷ পরীক্ষার ঠিক আগে এই সিদ্ধান্তে  মাথায় হাত পড়ে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থীদের৷ চলতি বছর যাতে পরীক্ষার্থীরা নিজ নিজ রাজ্যের আয়োজিত এন্ট্রাস পরীক্ষায় বসতে পারে যেজন্য গত শুক্রবার একটি অর্ডিন্যান্স পাশ করে কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ শনিবার রাষ্ট্রপতির সম্মতি পেতে তা পাঠানো হয় প্রণব মুখোপাধ্যায়ের কাছে৷ কী কারণে এই অর্ডিন্যান্স আনা হল তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চান রাষ্ট্রপতি৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত বোঝান৷ এরপরই মঙ্গলবার সেই অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি৷ উল্লেখ্য, ইতিমধ্যে দেশের ৬৫ লক্ষ পরীক্ষার্থী ১ মে নিট-এর প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়েছে৷ পরের পরীক্ষা আগামী ২৪ জুলাই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top