News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের
Image

রেলে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

BG Trackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ রেলে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রাণীরবাজার থানার অধীন ব্রজনগর এলাকায়৷ নিহত যুবকের নাম লক্ষণ দেবনাথ৷ ঐ যুবক রেল লাইন অতিক্রম করার সময় রেল চলে আসে এবং চাকার নীচে পিষ্ট হয়ে তার মাথা থেতলে যায়৷ ঘটনাস্থলেই প্রাণ হারায় ঐ যুবক৷ পরে রাণীরবাজার থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়৷ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে পুলিশ৷ এটি কি নিছক একটি দূর্ঘটনা নাকি আত্মহত্যা এনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠছে৷ প্রসঙ্গত, রাজ্যে রেল লাইনে কাটা পড়ে বেশ কিছু লোক প্রাণ হারিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top