News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে দিবালোকে দু’জনকে কুপিয়ে হত্যার চেষ্টা শহরে
Image

প্রকাশ্যে দিবালোকে দু’জনকে কুপিয়ে হত্যার চেষ্টা শহরে

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজধানী আগরতলার হিন্দী সুকল সংলগ্ণ এলাকায় শুক্রবার প্রকাশ্য দিবালোকে দুজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে চোরের থাপ্পলধার নামে পরিচিত এক ব্যক্তি৷ আহত দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
রাজধানী আগরতলা শহরের হিন্দি সুকল সংলগ্ণ এলাকায় প্রকাশ্যে দুজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এক ব্যক্তি৷ অভিযুক্তের নাম রবি সরকার৷ সে চোরের থাপ্পলধার বলে পরিচিত৷ আহতরা হল গৌতম দাস, এবং রুবেল মিয়া৷ জানা যায়, শুক্রবার বেলা তিনটা নাগাদ গৌতম দাস অটো চালক টুটন শর্মাকে সঙ্গে নিয়ে চোরের থাপ্পলধার রবি সরকারের বাড়িতে যায়৷ টুটন শর্মার অটো থেকে বেশ কিছু পার্স চুরি হয়েছিল৷ এসব পার্স রবি সরকারের বাড়িতে মজুত রয়েছে জেনেই গৌতমকে সঙ্গে নিয়ে টুটন শর্মা রবি সররকারের বাড়িতে গিয়েছিল৷ তখনই রবি সরকার গৌতমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে৷ অপর এক চোর রুবেল মিয়াও রবি সরকারের বাড়িয়ে গিয়েছিল মজুত রাখা জিনিস ফেরত আনার জন্য তাকেও কুপিয়ে জখম করেছে৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও হাতের কাছে পেয়েও তাদেরকে গ্রেপ্তার করেনি৷ চোরদের সঙ্গে পুলিশের লেনদেন থাকার কারণেই তাদেরকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ৷ তাদেরকে গ্রেপ্তার না করে হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দিয়েছে পুলিশ৷ রুবেল মিয়া নামে এক দাগি চোর পুলিশের কুকর্ম আজ ফাঁস করে দিয়েছে৷ বেশ কয়েকজন পুলিশ অফিসার এসব চুরি কান্ডের প্রশ্রয় দাতা বলে জানিয়েছে রুবেল৷ কে কত টাকা নিয়েছে তাও ফাঁস করে দিয়েছে৷ টাকা ও চুরির মালপত্রের ভাগ নিচেছ বলেই পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে তারা প্রকাশ্যে বলেছে৷ পুলিশের একাংশও যে চুরি ছিনতাই, ও অসামাজিক কাজকর্মের অংশীদার দাগী চোর রুবেল মিয়ার জবানবন্দি আবারও স্পষ্ট হয়ে উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top