News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন
Image

কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন

pinarai vijayanতিরুবনন্তপুরম, ২০ মে (হিস)৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর বিতর্ক কেরলে৷ তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, ভি এস অচ্যুতানন্দন নন, কেরালার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পিনারাই বিজয়ন৷ সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজ্য কমিটির প্রস্তাবে অচ্যুতানন্দনের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন পিনারাই বিজয়ন৷ অচ্যুতানন্দনের থেকে ২০ বছরের ছোটো বিজয়ন৷ তাই কাজ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব৷
মুখ্যমন্ত্রী পদ ঠিক করার জন্য এদিন সকালে তিরুবনন্তপুরম পৌঁছন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত৷ দলের রাজ্য সদর দফতরে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা৷ তারপরই নতুন মুখ্যমন্ত্রী হিসিবে পিনারাই বিজয়নকে বেছে নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, পিনারাই বিজয়নও যোগ্য বাম নেতা তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ অচ্যুতানন্দনের মতো বড় নেতাকে সরিয়ে রেখে বিজয়নকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়াও কঠিন ছিল দলীয় নেতৃত্বের৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top