তিরুবনন্তপুরম, ২০ মে (হিস)৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর বিতর্ক কেরলে৷ তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, ভি এস অচ্যুতানন্দন নন, কেরালার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পিনারাই বিজয়ন৷ সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজ্য কমিটির প্রস্তাবে অচ্যুতানন্দনের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন পিনারাই বিজয়ন৷ অচ্যুতানন্দনের থেকে ২০ বছরের ছোটো বিজয়ন৷ তাই কাজ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব৷
মুখ্যমন্ত্রী পদ ঠিক করার জন্য এদিন সকালে তিরুবনন্তপুরম পৌঁছন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত৷ দলের রাজ্য সদর দফতরে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা৷ তারপরই নতুন মুখ্যমন্ত্রী হিসিবে পিনারাই বিজয়নকে বেছে নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, পিনারাই বিজয়নও যোগ্য বাম নেতা তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ অচ্যুতানন্দনের মতো বড় নেতাকে সরিয়ে রেখে বিজয়নকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়াও কঠিন ছিল দলীয় নেতৃত্বের৷
কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















