News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর নিরাপত্তায় ভোট তামিলনাড়ু ও কেরলে, শান্তিতে সম্পন্ন পুদুচেরিতে
Image

কঠোর নিরাপত্তায় ভোট তামিলনাড়ু ও কেরলে, শান্তিতে সম্পন্ন পুদুচেরিতে

election-websiteচেন্নাই, ১৬ মে ঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে তামিলনাড়ু , কেরল ও পদুচেরিতে৷ সোমবার সকাল ৭ টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে এই তিন রাজ্যে৷ তামিলনাড়ুর মোট ৩২ জেলার ২৩৪ টি কেন্দ্রের মধ্যে ২৩২ টি কেন্দ্রে ৩৭০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিনই৷ বাকি দুই কেন্দ্র, আরভাকুরিচি ও তাঞ্জাভুরে ভোটগ্রহণ হবে আগামী ২৩ মে৷ এদিন এআইএডিএমকে প্রধান জয়ললিতা এবং ডিএমকে সুপ্রিমো করুণানিধিরও ভাগ্য নির্ধারণের পালা৷ সকাল সকালে চেন্নাইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ চেন্নাইয়ে নিজের ভোট দেন সুপারস্টার রজনীকান্ত৷ তামিলনাড়ুর পাশাপাশি ভোট গ্রহণ করা হয় কেরলের ১৪০ টি আসনে৷ এখানে দুই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর মধ্যে জোর টক্কর হবে৷ দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও৷ কেরলে এদিন যে সব তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে রয়েছেন কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ সেনিথালা, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজগোপাল এবং ক্রিকেটার শ্রীসন্থ৷ কেরলে প্রবল বর্ষণের মধ্যে এদিন ভোটদান পর্ব চলে৷ তিরুবনন্তুপুরমে নিজের ভোট দেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি৷ কেরলে ১৪০ টি আসনের মধ্যে ১২৪ টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ তবে কেরলে জোড়াফুল নয় লড়ছে ফুলকপি চিহ্ণ৷ কেরলে প্রায় ১৫ লক্ষ বাঙালির ভোট ব্যাঙ্কের আশায় রয়েছে তৃণমূল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top