নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজধানী আগরতলা শহরে ঘিঞ্জি এলাকা কাসারিপট্টিতে ট্রাফিক জ্যামের মধ্যে একটি স্করপিউ গাড়িকে পেছন দিক থেকে একটি রিক্সা ধাক্কা দেওয়ায় স্করপিউ গাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যান৷ রিক্সার ধাক্কায় স্করপিউ গাড়িটির কিছুটা অংশের রঙ ফিকে হয়ে গিয়েছিল৷ গাড়ির মালিক রিক্সা চালকের কাছে ক্ষতিপূরণ চান৷ এমনকি তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য৷ কিন্তু গরিব রিক্সা চালকের পক্ষে ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্ভব হয়ে উঠছিল না৷ সে কারণেই তাকে অপহরণ করে এডিসি এলাকার জঙ্গলের দিকে বদ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ঐ স্করপিউর গাড়ির চালক৷ অবশেষে ঐ নির্জন এলাকায় তাকে ছেড়ে দিয়ে চলে আসে স্করপিউ গাড়িটি৷ অবশ্য এরই মধ্যে রিক্সা চালক স্বপন দাসের কাছ থেকে স্ত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে ফোন করে টাকা মিটিয়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছিল স্করপিউ গাড়ির চালক৷ আগরতলা শহরে ট্রাফিক জ্যামের মধ্যে এই ঘটনার জেরে রিক্সা চালককে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এব্যাপারে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত স্করপিউ গাড়ির চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাতে ক্ষোভ আরো চরম আকার ধারণ করে৷
গাড়িতে ধাক্কা দেওয়ায় রিক্সা শ্রমিককে অপহরণ করল চালক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















