News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়িতে ধাক্কা দেওয়ায় রিক্সা শ্রমিককে অপহরণ করল চালক
Image

গাড়িতে ধাক্কা দেওয়ায় রিক্সা শ্রমিককে অপহরণ করল চালক

kidnaprrrrrrrrrrrনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজধানী আগরতলা শহরে ঘিঞ্জি এলাকা কাসারিপট্টিতে ট্রাফিক জ্যামের মধ্যে একটি স্করপিউ গাড়িকে পেছন দিক থেকে একটি রিক্সা ধাক্কা দেওয়ায় স্করপিউ গাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যান৷ রিক্সার ধাক্কায় স্করপিউ গাড়িটির কিছুটা অংশের রঙ ফিকে হয়ে গিয়েছিল৷  গাড়ির মালিক রিক্সা চালকের কাছে ক্ষতিপূরণ চান৷ এমনকি  তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য৷ কিন্তু গরিব রিক্সা চালকের পক্ষে ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্ভব হয়ে উঠছিল না৷ সে কারণেই তাকে অপহরণ করে এডিসি এলাকার জঙ্গলের দিকে বদ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ঐ স্করপিউর গাড়ির চালক৷ অবশেষে ঐ নির্জন এলাকায় তাকে ছেড়ে দিয়ে চলে আসে স্করপিউ গাড়িটি৷ অবশ্য এরই মধ্যে রিক্সা চালক স্বপন দাসের কাছ থেকে স্ত্রীর মোবাইল ফোন নম্বর নিয়ে ফোন করে টাকা মিটিয়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছিল স্করপিউ গাড়ির চালক৷ আগরতলা শহরে ট্রাফিক জ্যামের মধ্যে এই ঘটনার জেরে রিক্সা চালককে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এব্যাপারে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত স্করপিউ গাড়ির চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাতে ক্ষোভ আরো চরম আকার ধারণ করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top