News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমা ব্লকের অধীন একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা নিয়ে অভিযোগ
Image

সালেমা ব্লকের অধীন একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা নিয়ে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সালেমা ব্লকের অধীন একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা নিয়ে অভিযোগ উঠছে৷  কোনো কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পর্যাপ্ত চাল, ডাল দেওয়া হচ্ছে না আবার কোনো কোনো কেন্দ্রে অতিরিক্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ উদাহরণ  হিসেবে উত্তর বাবু ছড়া পঞ্চায়েতের মহেন্দ্র শিশু বিহারের উল্লেখ করতে হয়৷ এই কেন্দ্রের শিশুর সংখ্যা ৩৬ জন, মা ও প্রসূতির সংখ্যা ১৯ জন৷  প্রতিমাসে চাল ডালের দরকার ১৬০ কেজি৷ কিন্তু দেখাযায় সালেমা সিডিপিও অফিস থেকে দেওয়াহচ্ছে ৪০৯০ কেজি৷ সেক্ষেত্রে প্রশ্ণ কিবাবে ঘাটতি পূরণ হবে৷ শুধু তাই নয় এই কেন্দ্রে আরো বিভিন্ন সমস্যা রয়েছে৷  বিশেষ করে মহেন্দ্র শিশু বিহারের সামনের অংশে বাউন্ডারি ওয়াল রয়েছে৷ কিন্তু দেখা যায় পিছনের অংশে কোনো বাউন্ডারি ওয়াল নেই৷ যদিও পিছনে রয়েছে একাধিক জলোচ্ছ্বাস৷ যে কোনো সময়ে শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে৷ এব্যাপারে দপ্তরের কোনো হেলদোল নেই৷   মহেন্দ্র শিশু বিহারে গিয়ে বেশ কিছু শিশুকে দেখা গেছে৷ কিন্তু  বিপরীত দৃশ্য দেখা যায় এই পঞ্চায়েতের অন্তর্গত আমিন টিলা শিশু বিহারে৷  সংলগ্ণ ইট ভাট্টার শ্রমিকেরা গত মাসে চলে যাওয়াতে শিশুর সংখ্যা কমে এসেছে৷ এই শিশু বিহারে গিয়ে একজন ছাত্রকে  পাওয়া যায়নি  দিদিমণিও  ছিলেন অনুপস্থিত৷ ছুটিতে আছেন বলে রাঁধুনি জানিয়েছেন৷  এখন প্রশ্ণ উঠছে শিশুরা  অনুপস্থিত থাকলেও বরাদ্দ চাল, ডাল কোথায় যায়৷  কিন্তু  দেখা যায় মহেন্দ্র শিশু বিহারের পর্যাপ্ত পরিমাণে ডাল,  চাল না পাওয়ায় শিশু ও প্রসূতি মায়ের খিচুড়ি দিতে হিমশিম খাচ্ছেন দিদিমণি৷  আর এদিকে পাশাপাশি আমিনটিলা  সুকলের ছাত্র নেই তবুও পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল প্রদান করছে দপ্তর৷ সে বিষয় নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে এলাকায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top