News Flash

  • Home
  • Uncategorized
  • অভয়নগরে রহস্যজনক মৃত্যু শ্রমিকের
Image

অভয়নগরে রহস্যজনক মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ অভয়নগরে এক শ্রমিকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম আহাদ মিয়া৷ বাড়ি উদয়পুরে৷ অভয়নগরে ভাড়া বাড়িতে থেকে ঠিকেদারের অধীনে তারা কাজ করত৷ আজ সকালে সহকর্মী শ্রমিকরা অচৈতন্য অবস্থায় আহাদ মিয়াকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷
রাজধানী আগরতলা শহর এলাকার অভয়নগরে একটি ভাড়া বাড়িতে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম আহাদ মিয়া৷ বাড়ি উদয়পুরের বড়টিলা এলাকায়৷ জানা যায়, ৬জন শ্রমিক অভয় নগরে ভাড়া বাড়িতে থেকে ঠিকেদার রঞ্জিতদাসের অধীনে কাজ করত৷ আজ সকালে শ্রমিকরা যখন কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই নাকি আহাদ মিয়া নামে শ্রমিককে অচৈতন্য অবস্থায় দেখতে পায়৷ তখনই তারা তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে, জিবি হাসপাতালে তাকে ফেলে অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়৷ তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ আটক শ্রমিক ফোন করলে অন্যান্য শ্রমিকরাও অবশ্য চলে আসে৷ মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছুই জানেনা বলে জানায়৷
জিবি পুলিশ ফাঁড়ির পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত মৃত্যু রহস্য উদঘাটন করা যায়নি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top