নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : সরকারি অফিসের কাজকর্মে কাগজপত্রের ব্যবহার বন্ধের আর্জি ৷ কাগজমুক্ত করে সরকারি অফিসগুলিকে ‘ই-অফিস’ করে তুলতে পারলেই মিলবে পুরস্কার৷ ‘প্রগতি’ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারি অফিসগুলিকে পেপারহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে সরকারি কাজকর্ম যেমন স্বচ্ছ ও সহজ হবে, তেমনই গতি আসবে প্রশাসনিক কাজে। বিষয়টি জানিয়ে প্রতিটি মন্ত্রকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷
তিনি বলেন, ‘‘সরকারি দফতরকে কাগজহীন করে তোলা সরকারের অন্যতম লক্ষ্য৷ আমরা প্রতিটি মন্ত্রকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছি৷ ই-অফিসের ফলে সরকারি কাজকর্ম যেমন স্বচ্ছ ও সহজ হবে, তেমনই সরকারি কাজে গতি আনতে সাহায্য করবে৷ বাঁচবে খরচ৷’’
নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসের কাজকর্মে কাগজপত্রের ব্যবহার বন্ধের জন্য আর্জি জানিয়েছেন জিতেন্দ্র সিং৷ আরও বলেছেন, পঞ্চায়েতিরাজ মন্ত্রক ইতিমধ্যেই পুরোপুরি ই-অফিস চালু করেছে, গ্রামোন্নয়ন মন্ত্রকও দ্রুত এগোচ্ছে এই পথে৷ এ ক্ষেত্রে যে সব সরকারি বিভাগের কাজ উল্লেখযোগ্য হবে, প্রতি বছর প্রধানমন্ত্রী স্বয়ং তাঁদের পুরস্কৃত করবেন৷
কাগজমুক্ত সরকারি অফিসগুলিকে পুরস্কার দেবে কেন্দ্র
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















