News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই পুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ণ
Image

খোয়াই পুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ণ

Khowai Rainনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ মে৷৷ খোয়াইতে শুক্রবার দুপুরে ১ ঘন্টার বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নিল খোয়াইবাসী৷ কিন্তু বৃষ্টিপাতের পরবর্তী অবস্থা  তথৈবচ৷ খোয়াই পুর এলাকার বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ণ হয়ে পড়েছে৷ বিশেষকরে দুর্বিষহ অবস্থা পুর এলাকার ১৫ নং ওয়ার্ডের একটি রাস্তা৷ এই   রাস্তা ২০০৩ সালে তৎকালীন নগর পঞ্চায়েত তৈরি করলেও বর্তমানে পূর্ত দপ্তর দায় ভার নিয়েও রাস্তাটির বেহাল অবস্থা ফিরাতে পারেনি৷ প্রায় ১ বছর অতিক্রান্ত হলেও পূর্ত দপ্তরেরঠিকেদার মহাশয়  কাজ করছে না৷ ৩ মাস আগে নামমাত্র কিছু মাটি ফেলে সারাই করলেও বর্তমানে রাস্তাটি চলার অযোগ্যই শুধু নয়, নোংরা পুঁতিময় হয়ে উঠেছে৷ রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া নামুমকিন হয়ে পড়েছে৷ যদিও পূর্ত দপ্তরের ঠিকেদার মহাশয়ের রাস্তা ঢালাই করে কাজ সমাপ্ত করার কথা৷ কিন্তু আজ অবধি নজর পড়েনি পূর্ত দপ্তরের৷ বৃষ্টিতে জল জমে স্থানীয় মানুষজনের পথ চলাই দুঃসাধ্য হয়ে পড়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top