News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে শিশুকন্যাকে ধর্ষণ করে নৃশংস হত্যা
Image

কমলপুরে শিশুকন্যাকে ধর্ষণ করে নৃশংস হত্যা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ কমলপুর মহকুমা চুলুবাড়ি গাঁওসভার অর্জুন নাগবংশী পাড়ায় রাবার বাগানের জঙ্গল থেকে উদ্ধার হল ৬ বছরের কিশেরীর নগ্ণ মৃতদেহ৷ ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে বলে সাধারণ মানুষের অনুমান৷
তেলিয়ামুড়ার ছায়া এবার কমলপুুর মহকুমায় দেখা গেল৷ শুক্রবার কমলপুর মহকুমা চুলুবাড়ি পঞ্চায়েতের অর্জুন নাগবংশী পাড়ার রাবার বাগান থেকে ৬ বছরের কিশোরীর নগ্ণমৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহকুমাজুড়ে৷ পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর লক্ষ্নীন্দর নাগবংশীর ৬ বছরের কিশোরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত সুশান্তী নাগবংশী বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছেড়ে প্রতিবেশী দাদু সমীর নাগবংশীর বাড়িতে যায়৷ সে থেকে আর ঘরে ফিরেনি৷ শুক্রবার সকালে সুকোয়া নাগবংশীর রাবার বাগানে নগ্ণ অবস্থায় কিশোরীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়৷ এসডিপিও উত্তম কুমারের বলিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ৬ বছরের কিশোরীর মৃতদেহ উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালের মর্গে পাঠায়৷ এব্যাপারে সুশান্তীর মা -বাবা কিছু বলতে না চাইলেও সুশান্তীকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ কারণ একে তো নগ্ণ দেহ, তারপর মৃতদেহ পাশে একটি গামচা পাওয়া যায়৷ এব্যাপারে পুলিশ তদন্ত না করে কিছু বলতে নারাজ৷
সবচেয়ে পরিতাপের বিষয় হল লক্ষ্মীন্দর নাগবংশীর পরিবারে মোট সাতজন সদস্য রয়েছে৷ এদের ঘরবাড়ি কিছুই নেই৷ এরা অর্জুন নাগবংশী পাড়ার বিদ্যালয়ে দিনযাপন করেন অথচ স্থানীয় পঞ্চায়েত সহ প্রশাসনের পক্ষ থেকে এদের জন্য কিছুই নেই তাই বলতে হয় সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top