News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পশ্চিম রেলওয়ে এবার পরীক্ষামূলকভাবে সৌরশক্তিতে যাত্রীবাহী ট্রেন চালাবে
Image

উত্তর-পশ্চিম রেলওয়ে এবার পরীক্ষামূলকভাবে সৌরশক্তিতে যাত্রীবাহী ট্রেন চালাবে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : এবার সৌরশক্তিতে ছুটবে ট্রেন| আর এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরিকল্পনাও শুরু হয়েছে| শীঘ্রই প্রথম সৌরশক্তিচালিত ট্রেন চালানো হবে পরীক্ষামূলকভাবে|
উত্তর-পশ্চিম রেলওয়ের পিআরও গোপাল শর্মা জানিয়েছেন, এমাসের শেষে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে| এটি প্যাসেঞ্জার ট্রেন হবে| ট্রায়াল রানের পর রুট ঠিক করা হবে বলে জানা গিয়েছে| পুরো ট্রেন জুড়ে থাকবে সোলার প্যানেল| ডিজেল ইঞ্জিন থাকবে এই ট্রেনে| আর এসি বা নন এসি যে কোনও কোচের ভেতরে বিদু্যত্ জোগাবে সৌরশক্তি|
জানা গিয়েছে, সৌরশক্তিতে চালাতে ডিজেল খরচ কমবে বছরে নববই হাজার লিটার| কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও কমবে দুশো টন| এর ফলে রেলের খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top