News Flash

  • Home
  • Uncategorized
  • খরা কবলিত এলাকায় এখনই ১০০ দিনের কাজের বকেয়া ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

খরা কবলিত এলাকায় এখনই ১০০ দিনের কাজের বকেয়া ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): খরা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট| শুক্রবার খরা এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও অজুহাত নয়, খরা কবলিত মানুষদের কথা ভেবে এখনই ১০০ দিনের কাজের জন্য বকেয়া এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে কেন্দ্রীয় সরকারকে| অর্থ নেই, এই যুক্তিতে খরা কবলিত এলাকায় ত্রাণের কাজে রাজ্যগুলি দেরি করছে বলে অভিযোগ উঠেছে| বিচারপতি এম বি লকুর এবং এন ভি রামনের বেঞ্চ রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা ভাষায় ভর্সনা করে বলেছে, অর্থ নেই বলে সরকার দায় ঝেড়ে ফেলতে পারে না| কেন্দ্রের বরাদ্দ করা অর্থ যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় তা দেখতে হবে রাজ্যগুলোকে| জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং গণ বণ্টন ব্যবস্থার দেখভালের জন্য রাজ্যগুলিকে কমিশনার নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত| এই সমস্ত এলাকায় শস্য নষ্টের জন্য কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে| গ্রীষ্মকাল জুড়ে এই এলাকায় স্কুলগুলিতে যাতে মিড ডে মিল চালু রাখা হয় তারও ব্যবস্থা করতে হবে| তাতে যেন দু্ধ, ডিমের মত পুষ্টিকর খাবার থাকে| খরা নিয়ে প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদবের স্বরাজ অভিযান সংগঠনের আনা মামলার রায় দিতে গিয়ে আদালত বলেছে, এই সমস্ত এলাকায় কৃষি ঋণ দেওয়ার শর্ত যেন কিছুটা শিথিল করা হয়| তবে খরার নজরদারিতে বিচারবিভাগীয় কমিশনার নিয়োগের আর্জি খারিজ করে দিয়েছে আদালত|-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top