News Flash

  • Home
  • Uncategorized
  • হান্দওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত জওয়ান
Image

হান্দওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত জওয়ান

শ্রীনগর, ১১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃতু্য হল এক জওয়ানের| মঙ্গলবার রাতে হান্দওয়ারার ওয়াটসার জঙ্গল এলাকায় জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী| রাত সাড়ে ১১টা নাগাদ সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়| মৃত জওয়ানের নাম ওম বীর সিং (২১)| তিনি ল্যান্সনায়েক পদে কর্মরত ছিলেন| রাষ্ট্রীয় রাইফেলসের এই জওয়ান জঙ্গিদের গুলিতে প্রাণ হারান|
সেনা সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে ওয়াটসার জঙ্গল এলাকায় সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই শুরু হয়| রাতভর চলে লড়াই| জঙ্গিদের গুলিতে জখম হন এক সেনা জওয়ান| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| ৱুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| সেনাবাহিনী জানিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওয়াটসার জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হয়| তখনই শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই| গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী| এই জঙ্গিরা লস্কর বা জইশ-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top