News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য কংগ্রেসে পদত্যাগের হিড়িক, প্রদেশ সভাপতির কুশপুত্তুলিকা দাহ
Image

রাজ্য কংগ্রেসে পদত্যাগের হিড়িক, প্রদেশ সভাপতির কুশপুত্তুলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ পশ্চিমবঙ্গে সিপিএম দলের সাথে কংগ্রেসের নির্বাচনী আঁতাতের প্রতিবাদ জানিয়ে রাজ্য

রবিবার  এক সাংবাদিক বৈঠক করে সদর জেলা কংগ্রেস সভাপতি সহ পদ থেকে  সরে দাঁড়ালেন আরো ২৫ জন নেতৃবৃন্দ৷
রবিবার এক সাংবাদিক বৈঠক করে সদর জেলা কংগ্রেস সভাপতি সহ পদ থেকে সরে দাঁড়ালেন আরো ২৫ জন নেতৃবৃন্দ৷

কংগ্রেসে ধস অব্যাহত রয়েছে৷ রবিবার এক সাংবাদিক বৈঠক করে সদর জেলা কংগ্রেস সভাপতি সহ পদ থেকে সরে দাঁড়ালেন আরো ২৫ জন নেতৃবৃন্দ৷
রাজ্য কংগ্রেসে সাংগঠনিক পদ থেকে পদত্যাগের হিড়িক চলছেই৷ এদিকে, প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ সহ ১৪ জন কংগ্রেস নেতাকে বরখাস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে উদয়পুরেও বিক্ষোভ প্রদর্শন করেছেন সুদীপপন্থীরা৷
পশ্চিমবঙ্গে সিপিএমের সাথে কংগ্রেসের নির্বাচনী আঁতাতের প্রতিবাদ জানিয়ে রবিবার সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন সদর জেলা কংগ্রেসের ২৫ জন নেতৃত্ব৷ এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সদর জেলা কমিটরি সভাপতি বলাই গোস্বামী এই পদত্যাগের কথা ঘোষণা করে জানান এই জোট মানা যায় না৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা৷ কিন্তু এর ফলে প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরী নেতৃত্বদের শনিবার দল থেকে বহিষ্কার করা হয়৷ পদত্যাগী সদর জেলা কংগ্রেস সভাপতি বলাই গোস্বামী জানান, এই পদত্যাগ পত্র অনৈতিক কাজ এবং এআইসিসির এই সিদ্ধান্তকেও মানা যায় না৷ এই কারণেই তিনি সহ সদর জেলা কংগ্রেস কমিটির ২৫ জন নেতৃত্ব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ফ্যাক্স যোগে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও বলাই গোস্বামী জানান৷ এ সাংবাদিক সম্মেলনে সদর জেলা কংগ্রেস কমিটির ২৫ জন নেতৃবৃন্দের সাথে ৬ আগরতলা, ৭ রামনগর এবং ১১ মান্দাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতিদ্বয় যথাক্রমে জয়ন্ত দাস, দীপাল চক্রবর্তী এবং সঞ্জত দাসও পদ থেকে সরে দাঁড়ালেন৷ উল্লেখ্য, এ নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস -সিপিএম জোটের প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রায় এক হাজার নেতৃত্ব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন৷
প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ ও প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ ১৪ জন কংগ্রেস নেতাকে দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্তে আগরতলার পর বর্মণপন্থীদের ক্ষোভের আগুন রাজ্যের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে শুরু করেছে৷ গোমতী জেলার উদয়পুরে বর্মণপন্থীরা আজ প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷ আজ দুপুরে জামতলীস্থিত জেলা কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়ে সুদীপপন্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ তারা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার কুশপুতুল দাহ করেন৷ ঘটনাকে কেন্দ্র করে মন্দির নগরীতে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ সুদীপ বর্মণ গোষ্ঠীর অভিমত, সর্বভারতীয় কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস সুদীপ রায় বর্মণের সঙ্গে অনৈতিক আচরণ করেছে৷ এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক প্রণজিৎ সিংহ রায় বলেন, এই বরখাস্তের সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক৷ সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব প্রকৃত কংগ্রেস কর্মী সমর্থকদের বিশ্বাসে আঘাত করেছে৷ সে কারণেই প্রকৃত কংগ্রেস কর্মী সমর্থকরা প্রতিবাদে সামিল হয়েছেন বলে তিনি মন্তব্য করেন৷ পশ্চিমবঙ্গে যে আঁতাত হয়েছে তা এরাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না৷
সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেস নেতাদের বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবারও দাবি উঠেছে৷ তবে ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top